আজ (শনিবার, ২ মে) দুপুর প্রায় সোয়া ২টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছিরমাঝি মাছঘাট সংলগ্ন মেঘনার মাঝ নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ঝড়ের কবলে পড়া ইসমাইল মাঝি দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টবগী গ্রামের শাহ আলম মাঝির ছেলে বলে জানা গেছে।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে একটি নৌকা নিয়ে ইসমাইল মাঝি একাই মেঘনা নদীতে মাছ ধরতে যান এবং জাল ফেলে তা টেনে তোলেন এমতাবস্থায় মাঝনদীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবতে শুরু করলে মাঝি তার নৌকাটি জালের প্লাস্টিকের পুলুট দিয়ে ভাসিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলো।
এসময় বিপরীত দিক মদনপুর থেকে নাছিরমাঝি ঘাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি ট্রলারে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে তারা মাঝি ও নৌকাটি দড়ি দিয়ে টেনে উদ্ধার করে মদনপুর খেয়াঘাটে নিয়ে আসেন।
এ বিষয়ে ভোলা সদরের ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’





