তনু হত্যা মামলা
তনু হত্যা মামলা: সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তনু হত্যা মামলা: সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ দেয়া হয়েছে। আজ (সোমবার, ৮ জুন) কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক এ নির্দেশ প্রদান করেন।

তনু হত্যা মামলা: রিমান্ড শেষে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান কারাগারে

তনু হত্যা মামলা: রিমান্ড শেষে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান কারাগারে

তিন দিনের রিমান্ড ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ (শনিবার, ২৫ এপ্রিল) বিকেলে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমানের আদালত এই নির্দেশ দেন।

তনু হত্যা মামলা: গ্রেপ্তার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ, জিজ্ঞাসাবাদ চলছে

তনু হত্যা মামলা: গ্রেপ্তার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ, জিজ্ঞাসাবাদ চলছে

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা সংগ্রহের পর সেটি মেলানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার হাফিজুরের ৩ দিনের রিমান্ড

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেপ্তার হাফিজুরের ৩ দিনের রিমান্ড

কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।