
নির্বাচনি সহিংসতায় ইসির ‘ভূমিকা’ নিয়ে প্রশ্ন; কঠোর ব্যবস্থার তাগিদ বিশ্লেষকদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সারা দেশের বিভিন্ন স্থানে সহিংসতা হয়েছে। অভিযোগ উঠেছে, জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি নির্বাচন কমিশন (ইসি)। ইসি এমন নীরব থাকলে নির্বাচন ঘিরে সহিংসতা আরও বাড়বে এবং ভোটের হার কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেজন্য আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তদন্ত সাপেক্ষে সাময়িক প্রচার বন্ধ রাখাসহ ধরন অনুযায়ী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের।

পাবনায় পাঁচটির মধ্যে তিন আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় পাঁচটির মধ্যে তিন সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করে।

২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু, শেষ হবে ১০ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 13th National Parliamentary Election) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে দেশজুড়ে অনুষ্ঠিত হবে গণভোট (Referendum)। এর আগে আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচার-প্রচারণা (Election Campaign), যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

সংসদ নির্বাচন: প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে কাল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাছাই শেষ হবে আগামীকাল (রোববার, ৪ জানুয়ারি)। আজ (শনিবার, ৩ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ কথা জানান।

তফসিল ঘোষণার পরই হাদির ওপর হামলা নির্বাচনের জন্য অশনি সংকেত: ফখরুল
তফসিল ঘোষণার পরদিনই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনতিবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় এবি পার্টির নিন্দা
আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর বর্বরোচিত গুলি হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ভয়ভীতি, প্রলোভন-প্রবঞ্চনার ঊর্ধ্বে উঠে নিঃসঙ্কোচে ভোটাধিকার প্রয়োগ করুন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটারদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। এছাড়া যেকোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসঙ্কোচে ভোটারদের ভোট দেয়ার আহ্বানও জানান তিনি।

তফসিল ঘোষণায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে (ইসি) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা
আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়। ইতোমধ্যে সিইসির ভাষণের রেকর্ড হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে। গতকাল (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আখতার আহমেদ। এছাড়া, রাতে এক বিজ্ঞপ্তিতে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি। সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা
তফসিল ঘোষণায় ভাষণের সবকিছু চূড়ান্ত বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) এখন টিভিকে ইসির একজন কমিশনার নিশ্চিত করেন, আগামীকাল (বুধবার, ১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। তফসিল ঘোষণায় রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে বলেও জানান তিনি।

এখনো পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি: ইসি সচিব
এখনো পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি: নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণা চায় দলটি। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপির আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন নাহিদ ইসলাম।