যুক্তরাজ্যে তামাক ক্রয়ের নতুন বিল উত্থাপিত
ধূমপান-মুক্ত প্রজন্ম গড়ার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের পথে যুক্তরাজ্য। দেশটির নতুন তামাক ও ভ্যাপ বিল অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেয়া কেউই জীবনের কোনো সময় বৈধভাবে তামাক কিনতে পারবে না।