যুক্তরাজ্যে তামাক ক্রয়ের নতুন বিল উত্থাপিত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ধূমপান-মুক্ত প্রজন্ম গড়ার লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণের পথে যুক্তরাজ্য। দেশটির নতুন তামাক ও ভ্যাপ বিল অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্ম নেয়া কেউই জীবনের কোনো সময় বৈধভাবে তামাক কিনতে পারবে না।

২০২৪ সালের উত্থাপিত বিলটি ইতোমধ্যে ব্রিটেনের পার্লামেন্টের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন রাজকীয় অনুমোদন পেলেই বিলটি আইনে পরিণত হবে।

আরও পড়ুন:

নীতি-নির্ধারকদের বিশ্বাস, এই পদক্ষেপ ধীরে ধীরে তামাকের বাজার সংকুচিত করবে এবং নতুন প্রজন্মকে আসক্তির ঝুঁকি থেকে দূরে রাখবে। একই সঙ্গে, জনস্বাস্থ্য উন্নয়ন ও তামাকজনিত রোগ কমানোর লক্ষ্যে এটি একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ইএ