দর্শক
শিক্ষার্থীদের বিশ্বকাপ উৎসবের রং বদলে যায় ক্যাম্পাসভেদে!

শিক্ষার্থীদের বিশ্বকাপ উৎসবের রং বদলে যায় ক্যাম্পাসভেদে!

ফুটবল বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট মানেই আমজনতার মাঝে আলোড়ন। তবে সাধারণ দর্শকদের ড্রইংরুমের খেলা দেখার চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উন্মাদনা সম্পূর্ণ আলাদা। শত শত সহপাঠীদের সঙ্গে মাঝরাতের স্লোগান আর দিনভর জার্সি পরে ঘোরার এই বাঁধভাঙা আবেগ একদম অন্যরকম। তবে এবারের এই ফুটবল উৎসবের রূপও ক্যাম্পাসভেদে কিছুটা ভিন্নরকম।

বিশ্বকাপের ১২ জুনের কুইজ: সঠিক উত্তর দিয়ে জিতে নিন বিমান টিকিট-বাফেট ভাউচার

বিশ্বকাপের ১২ জুনের কুইজ: সঠিক উত্তর দিয়ে জিতে নিন বিমান টিকিট-বাফেট ভাউচার

বিশ্বজুড়ে বেজে উঠেছে ফুটবল বিশ্বকাপের দামামা। ইতিহাসের সবচেয়ে বড় এই ফুটবল মহোৎসবকে সাধারণ দর্শকদের মাঝে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করে তুলতে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এখন টেলিভিশন’।

বিশ্বকাপের আজকের কুইজ: সঠিক উত্তর দিয়ে জিতে নিন বিমান টিকিট-বাফেট ভাউচার

মুখোমুখি ফুটবল বিশ্বকাপ ও ইবোলা ভাইরাস; স্বাস্থ্য বিশেষজ্ঞদের স্বস্তির বার্তা

মুখোমুখি ফুটবল বিশ্বকাপ ও ইবোলা ভাইরাস; স্বাস্থ্য বিশেষজ্ঞদের স্বস্তির বার্তা

ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন বিশ্বজুড়ে উৎসবের আমেজ, ঠিক তখনই নতুন করে আলোচনায় এসেছে ইবোলা ভাইরাসের ঝুঁকি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বকাপ দর্শকদের জন্য সরাসরি ঝুঁকি খুবই কম। যদিও বাড়তি স্বাস্থ্য পরীক্ষা ও ভ্রমণ বিধিনিষেধের কারণে কিছুটা ভোগান্তি বাড়তে পারে দর্শকদের।

মুশফিকের সেঞ্চুরি, সঙ্গে জোড়া কীর্তি

মুশফিকের সেঞ্চুরি, সঙ্গে জোড়া কীর্তি

মোহাম্মদ আব্বাসের বলটি পয়েন্ট দিয়ে সীমানার বাইরে যাওয়ার আগেই ধারাভাষ্যকক্ষ থেকে আতাহার আলী খান বলে উঠলেন, ‘দেয়ার ইট ইজ।’ শেষ পর্যন্ত হলোও তাই। শৈল্পিক এক বাউন্ডারিতে তিন অঙ্ক ছুঁয়েই হেলমেট খুলে দর্শকদের অভিবাদনের জবাব দিলেন মুশফিকুর রহিম। এরপর উইকেটে সিজদা দিয়ে প্রকাশ করলেন কৃতজ্ঞতা। এর সঙ্গেই বাংলাদেশের টেস্ট ইতিহাসের পাতায় লেখা হলো নতুন এক ইতিহাস; দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরির মালিক এখন অভিজ্ঞ এই ব্যাটার।

১৬ বছর পর সম্প্রচারে ফিরলো ‘চ্যানেল ওয়ান’

১৬ বছর পর সম্প্রচারে ফিরলো ‘চ্যানেল ওয়ান’

দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরলো বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে আবারও সম্প্রচারে ফিরলো ১৬ বছর আগে একই দিনে একই সময়ে বন্ধ হয়ে যাওয়া এ টেলিভিশন চ্যানেলটি।

অশুভ শক্তির বিদায় ও সৌভাগ্যের প্রত্যাশায় বিশ্বজুড়ে লুনার নিউইয়ার উদযাপন

অশুভ শক্তির বিদায় ও সৌভাগ্যের প্রত্যাশায় বিশ্বজুড়ে লুনার নিউইয়ার উদযাপন

নিউইয়র্কের চায়নাটাউন থেকে হংকং ও বেইজিং লুনার নিউইয়ার উদযাপনে বিশ্বজুড়ে ছিল বর্ণিল আয়োজন। নিউইয়র্কে বার্ষিক আতশবাজি উৎসব ও লায়ন-ড্রাগন প্যারেডে মুখর ছিল পুরো এলাকা। হংকংয়ে রঙিন কস্টিউমে নৃত্য-সংগীত পরিবেশনা আর বেইজিংয়ে টেম্পল ফেয়ারে ঐতিহ্যবাহী লায়ন ড্যান্সের পাশাপাশি প্রযুক্তিনির্ভর পরিবেশনাও ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সবমিলিয়ে অশুভ শক্তি বিদায় ও নতুন বছরে সৌভাগ্যের প্রত্যাশায় বিশ্বজুড়ে উদযাপিত হলো লুনার নিউইয়ার।

ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যকারিতা; নামের ভার নাকি কাজের যৌক্তিকতা?

ক্রিকেটারদের কল্যাণে কোয়াবের কার্যকারিতা; নামের ভার নাকি কাজের যৌক্তিকতা?

ক্রিকেটারদের কল্যাণে গঠন করা হলেও, বিপদে তাদের পাশে দাঁড়ানোর খুব বেশি নজির নেই কোয়াবের। আবার জাতীয় দল ও এর আশপাশের ক্রিকেটারদের বাইরে অন্যদের খোঁজও রাখে না সংগঠনটি। নামের ভারে ভারী হয়ে থাকা কোয়াব আসলেই কতটা ক্রিকেটারবান্ধব তা নিয়ে উঠছে প্রশ্ন।

রাজশাহীতে বিপিএলের ট্রফি হাতে ওয়ারিয়র্সরা; খেলোয়াড়দের বরণে ‘জাঁকজমক’ আয়োজন

রাজশাহীতে বিপিএলের ট্রফি হাতে ওয়ারিয়র্সরা; খেলোয়াড়দের বরণে ‘জাঁকজমক’ আয়োজন

১৯৯৯ এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেট আরও একবার উৎসবের নগরীতে পরিণত করলো পুরো রাজশাহীকে। বিপিএলের ট্রফি নিয়ে শান্ত-মুশফিকরা হয়ে উঠলেন হ্যমিলিয়নের বাসিওয়ালা। প্রথম বারের মতো বিপিএলের ট্রফির ‘রোড-শো’ উদযাপনে তাই পথে নেমে এলেন শিশু, কিশোর, বৃদ্ধসহ রাজশাহীর সব বয়সী ক্রিকেট প্রেমীরা। এ ট্রফি রাজশাহীর ক্রিকেটারদের আরও উৎসাহী করবে বলে আশা রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। এদিকে দর্শকদের পাশাপাশি মুশফিকের কণ্ঠেও যেন একই সুর— চান রাজশাহী ও বগুড়ার মাটিতে বিপিএলের আয়োজন। রাজশাহীর ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার কথা বলছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষও।

স্টেডিয়ামে খেলা বন্ধে ভাঙচুর; সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

স্টেডিয়ামে খেলা বন্ধে ভাঙচুর; সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

চলমান ক্রিকেট ইস্যুতে মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত ম্যাচ সময়মতো মাঠে না গড়ানোয় উত্তেজিত দর্শকরা স্টেডিয়ামের বাইরে ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার পর সেনাসদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে শুরু এবারের বিপিএল

অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে শুরু এবারের বিপিএল

শুরু হলো দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি–টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জমকালো আতশবাজি বা দীর্ঘ আয়োজন নয়, একেবারেই সংক্ষিপ্ত ও অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়েই যাত্রা শুরু করলো বিপিএলের এবারের আসর।

মেসি আসলেন, চলেও গেলেন; ভারতের ভক্তদের জন্য রেখে গেলেন বিষণ্ন স্মৃতি

মেসি আসলেন, চলেও গেলেন; ভারতের ভক্তদের জন্য রেখে গেলেন বিষণ্ন স্মৃতি

মেসির উপস্থিতির পরও ম্লান ভারতের ফুটবল উৎসব। সল্টলেকে মেসির এক ঘণ্টার সেই সফরের জন্য বরাদ্দ ছিল ৮৯ কোটি টাকা। গত ১৩ ডিসেম্বর সোনার দামে টিকিট কেটে ফুটবল জাদুকর মেসিকে দেখার তৃষ্ণা নিয়ে জনসমুদ্র সল্টলেক স্টেডিয়ামে আছড়ে পড়েছিল, তারা জানত না সেই আবেগ শেষ হবে লোনা জলে। উৎসবের মঞ্চ হয়ে উঠার পরিবর্তে মহাতারকার সফর ঘিরে আবর্তিত হচ্ছে আয়োজকদের নানা কেলেঙ্কারি।