দলবদল
শেফিল্ড ইউনাইটেডে হামজার রাজকীয় প্রত্যাবর্তন

শেফিল্ড ইউনাইটেডে হামজার রাজকীয় প্রত্যাবর্তন

শেফিল্ড ইউনাইটেডে রাজকীয় প্রত্যাবর্তন হলো হামজা চৌধুরীর। ধারে খেলতে গিয়েই ব্লেডস ভক্তদের মন জিতেছিলেন এই বাংলাদেশি। এবার ফিরেই তাই বললেন, স্থায়ীভাবেই ব্রেমাল লেনে ফিরছেন তিনি। আর ২১ বছর পর ঘরের ছেলেকে বিদায় দিতে গিয়ে বিষণ্ণ লেস্টার ভক্তরা।

গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে ‘টার্গেট পূরণে’ মরিয়া ক্লাবগুলো

গ্রীষ্মকালীন দলবদলের শেষ মুহূর্তে ‘টার্গেট পূরণে’ মরিয়া ক্লাবগুলো

ইউরোপীয় ফুটবলের গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। ডেডলাইনের আগেই নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়াতে মরিয়া ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। শেষ মুহূর্তের দলবদলের এই রোমাঞ্চকর লড়াইয়ে কোনো কোনো খেলোয়াড়কে দেখা যেতে পারে নতুন ঠিকানায়।

ডার্বি নয়, শেষ মুহূর্তে হামজাকে দলে ভিড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

ডার্বি নয়, শেষ মুহূর্তে হামজাকে দলে ভিড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

শেষ মুহূর্তে বাংলাদেশি তারকা হামজা চৌধুরীকে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড। গত কয়েকদিন ধরেই ডার্বি কাউন্টির সঙ্গে আলোচনা চললেও হামজার সঙ্গে চুক্তি ছিনিয়ে নিচ্ছে দ্য ব্লেডসরা। ২৪ ঘণ্টার এক নাটকীয় দলবদলে নিজের পুরনো ডেরায় ফিরছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

শেষ মুহূর্তে দলবদলে বার্সেলোনার ‘হন্তদন্ত’

শেষ মুহূর্তে দলবদলে বার্সেলোনার ‘হন্তদন্ত’

ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে ব্যস্ত বার্সেলোনা। হুলিয়ান আলভারেজ, রদ্রি ও ক্যানসেলোকে নিয়ে পরিকল্পনার পাশাপাশি এবার রক্ষণভাগ শক্ত করতে চান স্পোর্টিং ডিরেক্টর ডেকো। নতুন সেন্টার-ব্যাক হিসেবে আলোচনায় এসেছে আয়মেরিক লাপোর্তে ও কাস্তেয়ো লুকেবার নাম।

তারকায় শক্তিশালী মোহামেডান, এবার চোখ শিরোপায়

তারকায় শক্তিশালী মোহামেডান, এবার চোখ শিরোপায়

উৎসব করেই বাংলাদেশ ফুটবল লিগের এবারের আসরের দল-বদলের আনুষ্ঠানিকতা সারল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। দলে ভিড়ে উচ্ছ্বসিত খেলোয়াড়রা, ক্লাব কর্মকর্তারা চান শিরোপা ঘরে তুলতে।

গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলোর জমিদারি!

গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলোর জমিদারি!

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি। কিন্তু তার আগেই খেলোয়াড় কেনাবেচায় ইউরোপের ফুটবল বাজার গরম করে তুলেছে ইংলিশ ক্লাবগুলো। চলতি গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে এরই মধ্যে ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন পাউন্ড খরচের অঙ্ক। যেখানে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি আর টটেনহ্যাম।

জন স্টোনসকে ফ্রিতে দলে ভেড়াতে এগিয়ে ইন্টার মিলান

জন স্টোনসকে ফ্রিতে দলে ভেড়াতে এগিয়ে ইন্টার মিলান

গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে ইন্টার মিলান। ফ্রি এজেন্ট হিসেবে ইতালিয়ান এই ক্লবে যাচ্ছেন এই ডিফেন্ডার।

গ্রীষ্মকালীন দলবদলে ইপিএলের একচ্ছত্র আধিপত্য

গ্রীষ্মকালীন দলবদলে ইপিএলের একচ্ছত্র আধিপত্য

ইউরোপীয় ফুটবলের দলবদল মানেই অর্থের খেলা। সামার ট্রান্সফার উইন্ডো জমে উঠতেই দল গোছাতে বেপরোয়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের পরাশক্তিরা। তবে অর্থ খরচে অন্য সবাইকে পেছনে ফেলে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। তবে লাভ-ক্ষতির হিসাব কষে অনেকটাই মেপে পা ফেলছে লা লিগা, সিরি আ কিংবা বুন্দেসলিগার ক্লাবগুলো। ইউরোপের সেরা পাঁচ লিগের গ্রীষ্মকালীন দলবদলের পরিসংখ্যান ও অর্থনৈতিক রাজত্ব নিয়ে।

আবারও শুরু ক্লাব ফুটবলে দলবদলের উত্তাপ

আবারও শুরু ক্লাব ফুটবলে দলবদলের উত্তাপ

বিশ্বকাপের মাঝামাঝি থেকেই ক্লাব ফুটবলের দলবদল ছড়িয়েছিলো উত্তাপ। ইসমাইল সাইবারি, অ্যান্থনি গর্ডন, দেনজেল দামফ্রিসরা নতুন ঠিকানা খুঁজে নিয়েছিলেন বিশ্বকাপের মাঝপথে। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর পর্দা নামতেই পুরোদমে চলছে দলবদলের ব্যস্ততা।

হামজাকে নিয়ে দলবদলে নতুন টানাপোড়েন শুরু

হামজাকে নিয়ে দলবদলে নতুন টানাপোড়েন শুরু

দলবদলের বাজারে আকস্মিকভাবেই ঝড় তুলেছেন বাংলাদেশের ফুটবল তারকা হামজা চৌধুরী। দল লেস্টার সিটি ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে নেমে গেলেও গেল মৌসুমে হামজা ছিলেন দুর্দান্ত। সেই সুবাদেই আরও দুই ক্লাবের নজরে তিনি। তবে হামজাকে ছাড়তে নারাজ লেস্টার।

রাজনীতিতে দলবদলের হিড়িক: আদর্শ নাকি ব্যক্তিস্বার্থ?

রাজনীতিতে দলবদলের হিড়িক: আদর্শ নাকি ব্যক্তিস্বার্থ?

ভোটের রাজনীতিতে নিজ দল ছেড়ে বড় দলের ছায়ায় জড়ো হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এরইমধ্যে ধানের শীষ পেতে দল বিলুপ্ত করেও অনেকেই যোগ দিয়েছেন বিএনপিতে। গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে এই প্রক্রিয়াকে ইতিবাচক বলছে বিএনপি। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তিস্বার্থ হাসিলে নিজ দলের আদর্শ ত্যাগ করার এই প্রবণতা রাজনীতির জন্য সুখকর নয়।

শেষ হলো নারী ফুটবল লিগের দলবদল, লিগে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা

শেষ হলো নারী ফুটবল লিগের দলবদল, লিগে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা

শেষ হয়েছে নারী ফুটবল লিগের দলবদল। গতকাল (শুক্রবার, ২৬ ডিসেম্বর) শেষ দিন হলেও ক্লাবগুলোর আবেদনের প্রেক্ষিতে এক দিন বাড়ানো হয় দল বদলের মেয়াদ। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) শেষ দিন ক্লাবগুলো তাদের দল গোছানোর কাজ সম্পন্ন করেছে। ক্লাবগুলো স্বল্প সময় পেলেও সব দলই নিজেদের সেরা দল গুছিয়েছে বলে মনে করেছন ক্লাব কর্তারা। তারা জানিয়েছেন, এবারের নারী লিগে মাঠের খেলা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।