ধ্বংসস্তূপ
রাড্ডা ক্লিনিকের সংস্কার শুরু; খোলা আকাশের নিচেই চলছে চিকিৎসাসেবা

রাড্ডা ক্লিনিকের সংস্কার শুরু; খোলা আকাশের নিচেই চলছে চিকিৎসাসেবা

মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর আর লুটপাটের পর, গুড়িয়ে দেয়া সেই ধ্বংসস্তূপে প্রাথমিক সংস্কার ও পরিষ্কারের কাজ শুরু করেছে শ্রমিকরা। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) হামলার চতুর্থ দিনে আজও, খোলা আকাশের নিচেই, স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন কর্মীরা।

নেপালের কাদা-পানির তাণ্ডব যেন যুদ্ধের ধ্বংসস্তূপ!

নেপালের কাদা-পানির তাণ্ডব যেন যুদ্ধের ধ্বংসস্তূপ!

নজিরবিহীন দুর্যোগে ধসে পড়েছে অসংখ্য বহুতল ভবন, কাদার প্রলেপে আবৃত সেগুলো। দুর্যোগের দু’দিন পরও তিব্বত সীমান্তবর্তী নদীগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে কাদা-পানি। কাদার আস্তরণ পেরিয়ে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে হতাহতদের, বাড়ছে কান্নার রোল।

ধ্বংসস্তূপ মাঝেই ফিলিস্তিনে আবারও মাঠে ফিরছে ফুটবল

ধ্বংসস্তূপ মাঝেই ফিলিস্তিনে আবারও মাঠে ফিরছে ফুটবল

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে ঘরবাড়ি, নিভে গেছে হাজারো প্রাণ। কিন্তু স্তব্ধ করে দেয়া যায়নি বেঁচে থাকার অদম্য আকুতি। ইসরাইলের ভয়াবহ আগ্রাসনে দীর্ঘ তিন বছর ধরে যেখানে বন্ধ ছিলো সব খেলাধুলা, সেই ফিলিস্তিনে আবারও মাঠে গড়াচ্ছে ফুটবল। আগামী সেপ্টেম্বর থেকে ফিলিস্তিনে পুনরায় শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্লাব ফুটবল।

ভেনেজুয়েলায় ভূমিকম্পের দুই সপ্তাহ: তীব্র খাদ্য সংকট, ধ্বংসস্তূপেই চলছে জীবিকার সন্ধান

ভেনেজুয়েলায় ভূমিকম্পের দুই সপ্তাহ: তীব্র খাদ্য সংকট, ধ্বংসস্তূপেই চলছে জীবিকার সন্ধান

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের পার হলো দুই সপ্তাহ। প্রিয়জনকে হারানোর শোক ও হতাশায় নিমজ্জিত সেখানকার বাসিন্দারা। পাশাপাশি ভূমিকম্প পরবর্তী প্রতিদিনের খাবারের যোগান করতে হিমশিম খাচ্ছেন তারা। এদের কেউ আবার জীবিকা নির্বাহের উপায় হিসেবে ভূমিকম্পের ধ্বংসস্তূপের মধ্যে মূল্যবান জিনিসপত্রের খুঁজে তা বিক্রিও করছেন।

ভেনেজুয়েলায় ভূমিকম্প: আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্প: আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আট দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারী দল।

জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা; ধসে পড়া ভবনে এখনো চলছে প্রাণের খোঁজ

জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা; ধসে পড়া ভবনে এখনো চলছে প্রাণের খোঁজ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসযজ্ঞ, শত শত ভবন ধসে ব্যাপক প্রাণহানির ঘটনা হতবিহ্বল করেছে পুরো বিশ্ববাসীকে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ, প্রিয়জনদের কাকুতি-মিনতির মতো অজস্র হৃদয়বিদারক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে সেখানে অক্লান্ত কাজ করে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও দুই এগারো বছরের শিশু। বাঁচানো গেছে একটি নবজাতক,গুরুতর আহত কয়েকটি শিশুসহ এক অশীতিপর বৃদ্ধকে। সামনে এসেছে এরকম আরো বেশ কিছু অলৌকিক-হৃদয়বিদারক ঘটনা।

বোমার ক্ষত পেরিয়ে ফুটবলে মগ্ন গাজার শিশুরা

বোমার ক্ষত পেরিয়ে ফুটবলে মগ্ন গাজার শিশুরা

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে গোটা বিশ্বের মতো উন্মাদনায় মেতেছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যাকার শিশুরাও। পরিত্যক্ত কাপড়, সুতা বা পলিথিন মুড়িয়ে তাতে টেপ দিয়ে হাতে তৈরি বল নিয়েই খেলায় মেতে উঠেছে তারা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনের পাশে, রাস্তার বালির মধ্যেই খেলছে ফুটবল। ধসে পড়া ভবনগুলো হয়ে উঠেছে শিশুদের বিনোদনের মাধ্যম। তবে এসব শিশুদের নেই খেলার একটু নিরাপদ জায়গা। এদিকে গাজা উপত্যকার ধ্বংসস্তূপের মধ্যে শোভা পাচ্ছে ফিলিস্তিনি পতাকা হাতে লামিন ইয়ামালের বিজয় উল্লাসের ছবি।

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। আজ (শনিবার, ৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুই বছরের বেশি সময় পর স্কুলে ফিরতে পেরে আনন্দিত গাজার শিশুরা

দুই বছরের বেশি সময় পর স্কুলে ফিরতে পেরে আনন্দিত গাজার শিশুরা

গাজার উত্তরাঞ্চলে ধ্বংসস্তূপের ওপর গড়ে ওঠা একটি অস্থায়ী তাঁবুর স্কুলে প্রায় ৪০০ শিশু পড়ছে। শীত, অপ্রতুল ব্যবস্থা এবং কাছাকাছি গুলির শব্দের মধ্যেও দুই বছরের বেশি সময় পর স্কুলে ফিরতে পেরে শিশুরা আনন্দিত। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইল গাজার অর্ধেকের বেশি এলাকা দখলে রেখেছে। ফলে ২০ লাখের বেশি মানুষ অল্প জায়গায় তাঁবু ও ক্ষতিগ্রস্ত ভবনে থাকতে বাধ্য হয়েছে।

ইতালির রোমে ‘মধ্যযুগীয়’ টাওয়ারে ধস, নিহত ১

ইতালির রোমে ‘মধ্যযুগীয়’ টাওয়ারে ধস, নিহত ১

ইতালির রোমে কলোসিয়ামের কাছে মধ্যযুগীয় টাওয়ার ধসে মারা গেছে এক শ্রমিক। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হারিকেন মেলিসা: ধ্বংসস্তূপ উপকূল, লাখো মানুষ এখনো পানিবন্দি

হারিকেন মেলিসা: ধ্বংসস্তূপ উপকূল, লাখো মানুষ এখনো পানিবন্দি

ক্যারিবীয় সাগরে সৃষ্ট এ বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় হারিকেন মেলিসা। ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার বেগে আঘাত হানা ঘূর্ণিঝড়টি জ্যামাইকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় হিসেবে নাম লিখিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রাম, শহর, উপকূল। বিদ্যুৎহীন, পানিবন্দি লাখো মানুষ। বিজ্ঞানীরা বলছেন, এটি জলবায়ু পরিবর্তনের ভয়ানক এক সতর্কবার্তা।

গাজায় দখলদার ইসরাইলের বর্বতার শেষ কোথায়?

গাজায় দখলদার ইসরাইলের বর্বতার শেষ কোথায়?

হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধ বা অস্ত্রবিরতির বার্তা এলেও দুই বছরে আসেনি সমাধান। এই সময়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গাজা উপত্যকা। ইসরাইলও পারেনি সব জিম্মিদের মুক্ত করে আনতে। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে বেড়েছে সমর্থন আর ইসরাইলের বিরুদ্ধে উঠেছে গণহত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ।