
মায়ানমার অভ্যন্তরে নাফ নদীতে গোলাগুলি, আতঙ্কে জেলেরা
টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নাফ নদীর পূর্ব পাশে মায়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে নদীতে মাছ শিকার বন্ধ রেখে জেলেরা দ্রুত নিরাপদে ফিরে আসেন।

আরাকান আর্মির কবল থেকে দেশে ফিরলেন ১৪ জেলে
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ৯ মে) নাফ নদীর শূন্যরেখা থেকে তাদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে বিজিবির একটি প্রতিনিধিদল। ফিরিয়ে আনা জেলেদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ও একজন এফডিএমএন সদস্য রয়েছেন।

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং নয়াপাড়া ও শাহপরীরদ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে মাছ ধরে ফেরার পথে সাত জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদীর মিয়ানমার জলসীমা থেকে ৩টি নৌকাসহ ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আজ (শনিবার, ২৮ মার্চ) সকালে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ শিকারের সময় তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন, টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান।

নাফ নদী থেকে অপহৃত ১২ জেলের খোঁজ নেই
কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফনদী থেকে মিয়ানমারের আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া ট্রলারসহ ১২ জেলের এখনও কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে উদ্বিগ্ন স্বজনরা। ধরে নিয়ে যাওয়া জেলেদের ১১ জন টেকনাফের শাহপরীর দ্বীপের ও একজন উখিয়ার বাসিন্দা। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে টেকনাফে ফেরার পথে শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী থেকে এদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন, শাহপরীর দ্বীপ জেটি ঘাট ট্রলার মালিক সভাপতি গফুর আলম।

নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনায় মাছ ধরার একটি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠি আরাকান আর্মির সদস্যরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।

নাফ নদীতে মৃত্যু নিয়ে ফেসবুকে ছড়ানো খবর ভিত্তিহীন-উদ্দেশ্যপ্রণোদিত: বিজিবি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাদের উদ্ধারের সময় একজন বিজিবি সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩৩ জনের মৃত্যু সংক্রান্ত ছড়িয়ে খবরটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (২২ মার্চ) রাতে বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

আরকান আর্মির হাতে জিম্মি ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) ঐকান্তিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে জিম্মি থাকা ২৯ জেলেকে ফেরত আনা হয়েছে।

বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
কক্সবাজারে টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ট্রলারসহ বাংলাদেশি চার জেলেকে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

আরাকান আর্মির হাতে জিম্মি চার জাহাজের আরো দুটি টেকনাফে পৌঁছেছে
নাফ নদী থেকে আরাকান আর্মির হাতে জিম্মি ৪টি জাহাজের মধ্যে আরও দুটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। বেলা ১১টার দিকে জাহাজ দুটি স্থলবন্দরের জেটিঘাটে পৌঁছায়।

দুই বছর পর মিয়ানমারে থেকে ১৯ টন চাল এলো টেকনাফ স্থলবন্দরে
মিয়ানমারে মংডু শহর থেকে প্রায় দুই বছর পরে প্রথম চালানে ১৯ টন আতব চাল ভর্তি একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছেছে। আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) বিকেলের দিকে ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে আসে। এ তথ্য নিশ্চিত করেছেন স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোট টেকনাফ লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন।

আবারো রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার দ্বারপ্রান্তে বাংলাদেশ?
আবারো রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার দ্বারপ্রান্তে বাংলাদেশ? ১১ মাসের সহিংসতার পর বাংলাদেশ সীমান্তের অদূরে নাফ নদী সংলগ্ন মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে। গেলো সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ২৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের পুরোটাই দখল করে নেয় আরাকান আর্মি। রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে দেশের পশ্চিম সীমান্তে পতন ঘটে মিয়ানমার সেনাবাহিনীর।