নারী আসন সংরক্ষণ বিল পাশে ব্যর্থ বিজেপি; বিরোধীদলগুলোকে দায়ী করলেন মোদি
নারী আসন সংরক্ষণ বিল পাশে ব্যর্থ হওয়ায় কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীদলগুলোকে দায়ী করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আশ্বস্ত করেন, নারীদের কোটা সংরক্ষণের দাবিতে সরব থাকবে এনডিএ জোট। এদিকে সংসদে ‘ডিলিমিটেশন বিল’ পাশ না হওয়ায় বিজেপির পরাজয় হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে কেন্দ্রের উত্তাপের মাঝেই আসন্ন বিধানসভা নির্বাচনে পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন সেলিব্রিটিরা।