
যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল তারাই গুপ্ত: জামায়াত নেত্রী আয়েশা সিদ্দিকা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন বলেছেন, তারাই গুপ্ত যারা ১৯ বছর বিদেশে পালিয়ে ছিল। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী বিদেশে পালিয়ে ছিল না। বরং জেল-জুলুম, নির্যাতন সহ্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়েছে।’

মিথ্যা ত্যাগ করলে সমাজের অর্ধেক সমস্যা সমাধান হবে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মিথ্যা ছেড়ে দিলে এবং প্রতিশ্রুতি রক্ষা করলে সমাজের অর্ধেক সমস্যা শেষ হয়ে যাবে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) মিরপুরে নিজ নির্বাচনি আসনে প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

নির্বাচনি প্রচারণায় আজ খুলনায় যাবেন তারেক রহমান
জাতীয় নির্বাচনের প্রচারণায় অংশ নিতে প্রায় বাইশ বছর পর আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) খুলনায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দলীয় নেতাকর্মীদের মাঝে। প্রস্তুত হচ্ছে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও আগ্রহ সৃষ্টি হয়েছে এই সমাবেশ ঘিরে।

চট্টগ্রাম–কক্সবাজারে পাঁচ জনসভা করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আগামীকাল (সোমবার, ২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজারে টানা পাঁচটি জনসভা করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত দুই অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে এসব জনসভা অনুষ্ঠিত হবে।

রাজধানীতে নির্বাচনি আমেজ: অভিযোগ-পাল্টা অভিযোগের মাঝেও সরগরম ঢাকা
রাজধানীতে জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। গতকাল (শনিবার, ৩১ জানুয়ারি) দশম দিন সকাল থেকেই বিএনপি, জামায়াত ও ১১ দলীয় ঐক্যসহ সব দলের প্রার্থীদের প্রচারণায় সরগরম ছিলো ঢাকার বিভিন্ন এলাকা। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণায় শর্মিলা রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

মোনাফেকদের সঙ্গে কোনো আপস নয়: ছাত্রদল সভাপতি
মোনাফেকদের সঙ্গে কোনো আপস নয় বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুরে শেরপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

এক হাতে ফ্যমিলি কার্ড আরেক হাতে নারীদের হেনস্তা চলতে পারে না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একই পরিবার থেকে বারবার সরকারপ্রধান চায় না জামায়াত বরং এমন ব্যবস্থা চায় যাতে ভিক্ষুকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারেন। বিকেলে আরেকটি নির্বাচনি প্রচারণায় তিনি বলেন, এক হাতে ফ্যমিলি কার্ড, আর আরেক হাতে নারীদের হেনস্তা চলতে পারে না। কারওয়ান বাজারে জনসভায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে চাঁদাবাজদের রুখে দেয়ার আহ্বান জামায়াত আমির।

একনজরে ৩০০ আসনে বিএনপি-জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Parliamentary Election) আর মাত্র দুই সপ্তাহ বাকি। সারাদেশে এখন বইছে নির্বাচনি হাওয়া (Election Fever)। প্রার্থীরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন নির্বাচনি প্রচারণা (Election Campaigning) ও গণসংযোগে। এবারের নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে দীর্ঘদিনের মিত্র বিএনপি (BNP) এবং জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) জোট সমর্থিত প্রার্থীদের মধ্যে। ৩০০ আসনের (300 Constituencies) বিপরীতে উভয় পক্ষই তাদের হেভিওয়েট প্রার্থী তালিকা (Candidate List) চূড়ান্ত করেছে।

নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার না করাসহ আচরণবিধি প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল রিটার্নিং অফিসারদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল (বুধবার, ২৮ জানুয়ারি) ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।

নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন
নির্বাচনি প্রচারণায় মাইক ব্যবহারে শিথিলতাসহ শিগগিরই আচরণবিধিতে বেশ কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করে ইসি আব্দুর রহমানেল মাসউদ বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ গুরুতর হলে কমিশন নিজ থেকেই তদন্তের ব্যবস্থা করবে। অন্যথায়, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বরাবর অভিযোগ জানাতে হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, আচরণবিধি মনিটরিংয়ে ইসির তৎপরতা বাড়ানো জরুরি।

প্রভাবশালী মহলের চাপে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না: মাহমুদুর মান্না
প্রভাবশালী মহলের চাপে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা ১৮ আসনের আওতাধীন খিলক্ষেত এলাকায় নির্বাচনি প্রচারণা করার সময় এসব কথা জানান তিনি।