
সংখ্যালঘু নির্যাতন হতে দেয়া হবে না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দিবো: ধর্মমন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সে দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে এ অজুহাতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দিবেন বলেও জানান তিনি।

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির আলোচনা সভা অনুষ্ঠিত
সাংবাদিক নির্যাতনের বাড়তি প্রবণতা এবং বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনতির প্রেক্ষাপটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আবারও আলোচনায় এসেছে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ তিন মাসেই দেশে সাংবাদিক নির্যাতনের অন্তত ১০৬টি ঘটনা ঘটেছে। আর সর্বশেষ সূচকে ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম থেকে নেমে ১৫২তম হয়েছে। এই প্রেক্ষাপটে আজ (রোববার, ৩ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইউনেস্কো ও টিআইবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

আবারও দস্যু আতঙ্কে পাথরঘাটা: সাগরে যেতে ভয়, কমছে মাছের সরবরাহ
আবারও দস্যু আতঙ্কে দিন কাটছে বরগুনার পাথরঘাটার জেলেদের। গভীর সাগর ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলেও। একের পর এক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের ঘটনায় জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন নদীতীরবর্তী মানুষ। ভয়ে সাগরে না নামায় হাটবাজারে আশঙ্কাজনক হারে কমছে মাছের সরবরাহ।

বিদেশে নারীকর্মী নির্যাতন: পাঁচ বছরে পাড়ি জমিয়েছেন পৌনে চার লাখ, ফেরার হিসাব নেই
বাংলাদেশ থেকে বিদেশে নারীকর্মী পাঠানোর সর্বোচ্চ তালিকায় রয়েছে গৃহকর্মী, শিশু পরিচারিকা, রাঁধুনি ও পরিচ্ছন্নতাকর্মী পেশা। আর এসব পেশায় গিয়েই সবচেয়ে বেশি অত্যাচার ও নির্যাতনের শিকার হন তারা। পাঁচ বছরে বিভিন্ন দেশে গেছেন প্রায় পৌনে চার লাখ নারীকর্মী। তবে তাদের কতজন দেশে ফিরেছেন এ হিসাব সংরক্ষিত না থাকলেও, নির্যাতনের চিহ্ন বয়ে বেড়ান অনেকেই।

প্রতারণা–নির্যাতনের শিকার ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া
আবারও ৩১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো লিবিয়া। দেশটির মিসরাতা ও ত্রিপলী অঞ্চল থেকে তাদের ফেরত পাঠানো হয়। দেশে আসা বেশিরভাগই বিভিন্নভাবে প্রতারণা ও মাফিয়া চক্রের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ আটক থাকার পর মোটা অংকের মুক্তিপণ দিয়ে উদ্ধার হয়েছেন।

বান্দরবানে চুরির অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে যুবককে নির্যাতনের অভিযোগ
বান্দরবানে চুরির অভিযোগ এনে মধ্যযুগীয় কায়দায় যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক সদর ইউনিয়ন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে।

ইসরাইলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে গ্রেটা থুনবার্গকে, নির্যাতনের অভিযোগ
গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া অধিকারকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ উঠেছে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে। ফ্লোটিলার কর্মীরা জানিয়েছেন, গ্রেটা থুনবার্গকে ইসরাইলি সেনারা হেনস্থা করেছেন এবং তাকে ইসরাইলের পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে, ইসরাইলি সেনাদের হাতে আটক হওয়া ফ্লোটিলার অধিকারকর্মীদের মধ্যে ১৩৭ জন নিরাপদে তুরস্কে পৌঁছেছেন।

চোর সন্দেহে কুকুর দিয়ে যুবককে ‘পৈশাচিক’ নির্যাতন; র্যাবের হাতে আটক ৩
কুমিল্লার বুড়িচংয়ে চোর সন্দেহে যুবককে ধরে নিয়ে মারধরের পর কুকুর এলিয়ে নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে র্যাব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শিশুচোর অপবাদ দিয়ে তরুণীকে গাছে বেঁধে ‘পৈশাচিক’ নির্যাতন, গ্রেপ্তার ১
চট্টগ্রামের বোয়ালখালীতে শিশুচোর অপবাদ দিয়ে এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই তরুণীকে উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত এক নারীকে গ্রেপ্তার করা হয়।

নতুন সশস্ত্র গোষ্ঠীর রোষানলে রোহিঙ্গারা: হিউম্যান রাইটস ওয়াচ
মিয়ানমারের রোহিঙ্গাদের জন্য নতুন আতঙ্কের নাম আরাকান আর্মি। দীর্ঘদিন ধরে দেশটির সামরিক জান্তা বাহিনীর নিপীড়নে জর্জরিত রোহিঙ্গারা নতুন এক সশস্ত্র গোষ্ঠীর রোষানলে পড়েছেন বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে ওঠে এসেছে। সেখানে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞাসহ অপহরণ, নির্যাতন, হত্যা, এমনকি শিরশ্ছেদের মতো নৃশংস কার্যক্রমের অভিযোগ আনা হয়েছে।

‘দমনপীড়নের মধ্যে যারা সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর আসতো নির্যাতনের খড়গ’
দমনপীড়নের মধ্যে যারা ন্যূনতম সাংবাদিকতার চেষ্টা করতেন তাদের ওপর নেমে আসতো নির্যাতনের খড়গ। যেসব কারণে জুলাই অনিবার্য হয়ে ওঠে— প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে এ কথা বলা হয়েছে। আজ (রোববার, ৬ জুলাই) দুপুরে ‘গণমাধ্যমের স্বাধীনতাহীনতা ও চাটুকারিতা থিম’-এর দুটি পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়ে এ কথা উল্লেখ করা হয়েছে।

‘আইনি প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন’
যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ২ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরসি) কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।