
রাউন্ড অফ থার্টি টু নিশ্চিতে মাঠে নামবে ব্রাজিল, দলে ফিরেছে নেইমার
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন তারকা ফুটবলার নেইমার। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে রাউন্ড অফ থার্টি টু নিশ্চিত করার লক্ষ্যে মায়ামি স্টেডিয়ামে বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

স্কটল্যান্ডের বিপক্ষে কী মাঠে নামছেন নেইমার?
ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর! অবশেষে কাটতে চলেছে নেইমার জুনিয়রের ইনজুরি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা (Neymar injury update World Cup 2026)। তিনি ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও চোটের কারণে গত ম্যাচে মাঠের বাইরে ছিলেন (Neymar Injury Return Update vs Scotland: Brazil World Cup 2026 Round of 32 Qualification Scenarios)। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের এই প্রাণভোমরার মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি (Brazil coach Carlo Ancelotti press conference vs Scotland), যা ফুটবল বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

চোট কাটিয়ে শেষ ম্যাচে ফিরছেন নেইমার জুনিয়র
চোট কাটিয়ে চলতি বিশ্বকাপে অবশেষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার জুনিয়র। বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি।

শুরু হলো ব্রাজিলের হেক্সা মিশন
ব্রাজিলের হেক্সা মিশন শুরু হলো গতকাল থেকে । পাঁচবারের চ্যাম্পিয়নরা দুই দশকের ট্রফি খরা ঘোচাতে এবার বদ্ধ পরিকর। আর তাইতো বাকি দলগুলোর তুলনায় আগেভাগেই শুরু করে দিয়েছে বিশ্বকাপের প্রাথমিক প্রস্তুতি। তেরেদোপোলিসের বিখ্যাত গ্রানজা কোমারি ফুটবল ট্রেনিং সেন্টারে একে একে জড়ো হচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়েরা।

বিশ্বকাপের আগে হঠাৎ কেন অস্ত্রোপচার করালেন নেইমার?
নেইমার জুনিয়র নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে তার সাধ্যমতো সব চেষ্টা করে চলেছেন। হঠাৎ অস্ত্রোপচার করিয়েছেন নেইমার— মার্কার এক প্রতিবেদনে উঠে আসে এমনই তথ্য।

ব্রাজিল দলে ‘আনফিট নেইমারের জায়গা নেই’— কার্লোর সিদ্ধান্তে লুলার সমর্থন
শতভাগ ফিটনেস ছাড়া ব্রাজিল দলে জায়গা মিলবে না, কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। আর এমন ঘোষণায় বেশ বিপাকেই পড়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার, বিশ্বকাপে খেলা শেষ কি এখানেই?
ইনজুরি নিয়ে সান্তোসের হয়ে শেষ দুই ম্যাচ খেলে দলকে অবনমন থেকে বাঁচিয়েছেন নেইমার জুনিয়র। তবে ম্যাচ শেষে এসেছে দুঃসংবাদ। হাঁটুতে অপারেশন করতে হবে নেইমারের। বিশ্বকাপের আগে এমন খবর হতাশাই বাড়াবে ব্রাজিলের ভক্তদের মনে। সাথে প্রশ্নও জাগে, নেইমার কি খেলতে পারবেন ২০২৬ বিশ্বকাপ? সে জন্য অবশ্য অপেক্ষা করতে হবে স্কোয়াড ঘোষণা পর্যন্ত।

নভেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
নভেম্বরের আন্তর্জাতিক বিরতির দুই ম্যাচকে সামনে রেখে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। এ বিরতিতে সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। বছরের শেষ এ দুই ম্যাচের জন্য দীর্ঘ তিন বছর পর মিডফিল্ডার ফ্যাবিনিয়োকে ফিরিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

জাপান-দক্ষিণ কোরিয়া ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের, দলে নেই নেইমার
জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্যাজিল। এ দুটি ম্যাচের জন্য ব্রাজিল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। গতকাল (বুধবার, ১ অক্টোবর) ২৬ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হেরেছে নেইমারের ক্লাব সান্তোস
ব্রাজিলিয়ান লিগ আ’তে ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস। ক্লাবটির হয়ে এমন বাজে হারের পর ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন নেইমার।

সান্তোসের সাথে চুক্তি বাড়ানোর পর মাঠে নেমেই নেইমারের ঝলক
সান্তোসের সাথে চুক্তি বাড়ানোর পর মাঠে নেমেই ঝলক দেখিয়েছেন নেইমার জুনিয়র। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার সাথে প্রীতি ম্যাচে পেনাল্টিতে গোল করেছেন সাথে পেয়েছেন অ্যাসিস্ট। নেইমারের দল সান্তোস জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।

২০২৫ সাল পর্যন্ত সান্তোসে থাকছেন নেইমার
ছয় মাসের চুক্তি বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত সান্তোসে থাকছেন নেইমার জুনিয়র। সুযোগ থাকবে ২০২৬ সাল বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়নেরও। চুক্তি বাড়ানো নিয়ে নেইমার এক বিবৃতিতে বলেছেন, হৃদয়ের কথা শুনেই শৈশবের ক্লাবে থাকার মেয়াদ বাড়িয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।