ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ সমাবেশ; যুক্তরাষ্ট্রজুড়ে এবার সবচেয়ে বড় কর্মসূচির ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ আন্দোলনের ব্যানারে আজ (শনিবার, ২৮ মার্চ) যুক্তরাষ্ট্রজুড়ে হাজারো র্যালি ও বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা রয়েছে। আয়োজকদের আশা করছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সবচেয়ে বড় অহিংস প্রতিবাদ কর্মসূচি হতে পারে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।