প্রশাসন ব্যবস্থা না নিলে কারচুপির নির্বাচনে যাবো না: নুরুল হক নূর
পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, চতুর দিকে আমাদের একটা গণজোয়ার শুরু হয়েছে। আমাদের এ বিজয়কে ঠেকাতে আজকে যে মেকানিজম করা হচ্ছে এ প্রশাসনকে ব্যবহার করে মানুষের মাঝে ভীতি ছড়ানোর জন্য। এগুলোর জন্য প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে তো আমি কারচুপির নির্বাচনে যাবো না।