আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) বিকালে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর কাছে তিনি নিরাপত্তা প্রাপ্তির বিষয়ে অবহিত করতে এসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
আরও পড়ুন:
তিনি এসময় আরও বলেন, ‘আমার কর্মী ও সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হচ্ছে। নারীর প্রতি নির্যাতন করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেয়া হয়েছে কিন্তু একটা অভিযোগের উল্লেখযোগ্য সুরাহা করেনি।’
তিনি বলেন, ‘এ নির্বাচন বহুল প্রত্যাশিত নির্বাচন। এ নির্বাচন বাংলাদেশে হতেই হবে এবং সেই নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচন নিয়ে যদি কেউ ঢিলেঢালা, প্রশ্নবিদ্ধ ভূমিকা রাখে নির্বাচনকে বিতর্কিত করার সুযোগ দেয় কিংবা নির্বাচন বাঞ্চাল করতে চায়, তাহলে সে দায় ভার প্রশাসনের যারা, তাদের নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থা নেয়া না হলে বিতর্কিত ভূমিকা রাখা প্রশাসনের বিরুদ্ধেও আমরা দাঁড়াবো। আমাদের আন্দোলনও করতে হতে পারে।’





