পদক
এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত হয়েছে। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন বাংলাদেশের জিন্নাত আক্তার।

‘জোড়াতালি’ দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি; প্রশ্নবিদ্ধ নারী জুডো দলের সম্ভাবনা

‘জোড়াতালি’ দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি; প্রশ্নবিদ্ধ নারী জুডো দলের সম্ভাবনা

এশিয়ার অলিম্পিক খ্যাত টুর্নামেন্ট এশিয়ান গেমস অথচ দেশের প্রতিনিধি হয়ে যার লড়াইয়ের ময়দানে নামবেন তাদের প্রস্তুতি চলছে জোড়াতালি দিয়ে। ফেডারেশনে খেলোয়াড়দের নিজস্ব কোনো জায়গা না থাকায়, খেলোয়াড়দের অনুশীলনের জায়গা তো দূরের কথা, থাকা-খাওয়ার ব্যবস্থা হয়েছে খোদ সাধারণ সম্পাদকের ব্যক্তিগত বাসভবনে। পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট ছাড়া এভাবে কীভাবে এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে পদকের আশা করা সম্ভব তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশিদের ধারাবাহিক ব্যর্থতা, নেপথ্যে কী?

কমনওয়েলথ গেমসে বাংলাদেশিদের ধারাবাহিক ব্যর্থতা, নেপথ্যে কী?

কমনওয়েলথ গেমস থেকে একের পর এক ব্যর্থতার বার্তাই দিচ্ছেন বাংলাদেশের প্রতিযোগীরা। অখ্যাত বেশকিছু দেশের অ্যাথলেটরা পদক তালিকায় জায়গা পেলেও, তাতে নেই বাংলাদেশের নাম। সাবেক খেলোয়াড় এবং সংগঠকরা বলছেন, শুধু পদকের জন্য আলাদা পরিকল্পনা দরকার।

আর্চারি নিয়ে ফেডারেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেন সভাপতি

আর্চারি নিয়ে ফেডারেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেন সভাপতি

যেকোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে কয়টি ইভেন্ট থেকে বাংলাদেশ পদকের স্বপ্ন দেখে তার মধ্যে একটি হলো আর্চারি। দিন দিন জনপ্রিয় হতে থাকা এ খেলা নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে ফেডারেশন। ভবিষ্যতের লক্ষ্য সুনির্দিষ্ট করার পাশাপাশি বেতন কাঠামোতেও নিজস্ব চিন্তাভাবনা নিয়ে এগোতে চায় ফেডারেশনটি। আজ (শুক্রবার, ৬ মার্চ) রাজধানীতে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা জানান সংস্থাটির সভাপতি কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।

প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা— কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রার্থী ও দলের পক্ষে কাজ করলে কঠোর ব্যবস্থা— কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন নির্বাচন বিষয়ে কোস্টগার্ডের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনে প্রার্থী ও দলের হয়ে কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের কোস্ট গার্ড সদর দপ্তরে ৪০ জন সদস্যকে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

পলাতক ৪০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

পলাতক ৪০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক ৪০ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। আজ (রোববার, ১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

টম ডিলানের বিশ্বাস এশিয়ান আর্চারিতে পদক জিতবে বাংলাদেশ

টম ডিলানের বিশ্বাস এশিয়ান আর্চারিতে পদক জিতবে বাংলাদেশ

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের বেশ কয়েকটি পদক জেতার সম্ভাবনা দেখছেন বিশ্ব আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক টম ডিলান। নভেম্বরে বাংলাদেশে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ নিয়েও নেই কোনো সংশয়। রেকর্ড সংখ্যক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় আয়োজক বাংলাদেশ। আর্চারির নতুন যন্ত্রপাতির সীমাবদ্ধতা থাকলেও এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে দেশের আর্চাররা।

বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা

বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা

বিশ্ব স্কুল দাবায় চ্যাম্পিয়ন ৭ বছরের প্রাগনিকা। সার্বিয়ায় অনুষ্ঠিত হয়েছে এবারের বিশ্ব স্কুল দাবা প্রতিযোগিতা। সেখানে অনূর্ধ্ব-৭ ক্যাটারগরিতে সোনা জিতেছে ভারতের প্রাগনিকা।

জাতীয় অ্যাথলেটিকসে বাহিনীর আধিপত্য, পিছিয়ে জেলা ও বিশ্ববিদ্যালয়

জাতীয় অ্যাথলেটিকসে বাহিনীর আধিপত্য, পিছিয়ে জেলা ও বিশ্ববিদ্যালয়

জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পদকের লড়াইয়ে বাহিনীর চেয়ে বরাবরই পিছিয়ে জেলা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার অ্যাথলেটরা। শুধু ৪৮তম আসরে পদকের তালিকা নয়, বিগত কয়েক বছরে দ্রুততম মানব-মানবীর খেতাবও জিতেছে বাহিনীর অ্যাথলেটরা। এজন্য সুযোগ সুবিধার অভাবকেই কারণ বলছেন অন্যান্য অংশগ্রহণকারীরা।

সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করলেন প্রধানমন্ত্রী

সমাধান হয়ে যাওয়া বিষয়কে যারা সহিংসতায় রূপ দিলেন তাদের কি অর্জন হল সেই প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার, ৩১ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এমনটা বলেন। শেখ হাসিনা বলেন, 'সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা প্রত্যাশা করছেন।'