
ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় দিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
চলমান বৈশ্বিক সংকটে ব্রিকসভুক্ত দেশগুলোও ভুক্তভোগী হওয়ায় ভারতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ইরান যুদ্ধ। এ সংকট মোকাবিলায় পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও জোট সম্প্রসারণের আলোচনা এ সম্মেলনের অন্যতম ফোকাস। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) নয়াদিল্লিতে ব্রিকস দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরু হয়েছে। দুই দিনের এ আয়োজনে রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর ও আরব আমিরাতসহ জোটের অন্যান্য সদস্য ও সহযোগী দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

তিন দিনের সফরে বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী
তিন দিনের সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গতকাল (মঙ্গলবার, ৫ মে) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী এইচ. ই. খলিলুর রহমানের সাথে এক বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ (সোমবার, ৪ মে) সকালে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ বিদায়ী সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এসময় হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান ভারতীয় হাইকমিশনার।

ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হওয়া এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক হওয়ার সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

ইথিওপিয়ার প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইথিওপিয়ার প্রেসিডেন্ট তায়ে আতস্কেসেলাসি মাদে’র সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এসময় পররাষ্ট্রমন্ত্রী ইথিওপিয়ার প্রেসিডেন্টকে ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ করেছেন। গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

ব্রাসেলসে বাংলাদেশ-ইইউ পিপিএর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পিপিএর প্রাথমিক স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে ব্রাসেলসে এ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

লেবাননকে যুদ্ধে টেনে নিয়ে যাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী রাঘি
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার দেশ এমন একটি যুদ্ধে জড়িয়ে পড়েছে যা তারা নিজেরা বেছে নেয়নি। তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকার যুদ্ধ ও শান্তি সংক্রান্ত সিদ্ধান্তের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এবং সমগ্র লেবানন ভূখণ্ডে নিজস্ব সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ। খবর আল জাজিরার।

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সার্ক পুনরুজ্জীবন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশ শান্তি ও সমন্বয় প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

উপসাগরীয় পরিস্থিতি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা
চলমান উপসাগরীয় সংঘাত ঘিরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। তুরস্কে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে কথা বলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।

সৌদি-কাতার-তুরস্ক সফর শেষ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরব, কাতার ও তুরস্কে তার কূটনৈতিক সফর শেষ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (শনিবার, ১৮ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান ওমানের পররাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। আজ (রোববার, ১২ এপ্রিল) এক্সে দেয়া এক পোস্টে আল বুসাইদি বলেন, ‘সংঘাত শুরুর আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে তার কথোপকথনের পর তিনি ও ট্রাম্প—দুজনেরই সংঘাত এড়িয়ে চলার সত্যিকারের ও দৃঢ় ইচ্ছা ছিল।’ আজ জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।