পারমাণবিক চুক্তি
পারমাণবিক কর্মসূচি থেকে ইসরাইল; যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত চুক্তিতে যত চ্যালেঞ্জ

পারমাণবিক কর্মসূচি থেকে ইসরাইল; যুক্তরাষ্ট্র-ইরান চূড়ান্ত চুক্তিতে যত চ্যালেঞ্জ

প্রায় চার মাসের যুদ্ধের পর শুক্রবার সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে বসছেন মার্কিন ও ইরানি আলোচকেরা। বাজি অত্যন্ত উঁচুতে, কারণ একটি ব্যাপকভিত্তিক শান্তি চুক্তিতে পৌঁছানোর পথে রয়েছে একের পর এক বাধা। বেশিরভাগ বিশ্লেষক সন্দিহান যে, সমঝোতা স্মারকে নির্ধারিত ৬০ দিনের মধ্যে দুই পক্ষ কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারবে কি না। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চুক্তির ১৪ দফার পূর্ণাঙ্গ বিবরণে যা যা আছে

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চুক্তির ১৪ দফার পূর্ণাঙ্গ বিবরণে যা যা আছে

ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেয়ার লক্ষ্যে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তীকালীন চুক্তির বিবরণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের ১৪ দফার এই চুক্তির বিষয়টি পড়ে শুনিয়েছেন। এতে উচ্চপর্যায়ের একটি সমঝোতার রূপরেখা তুলে ধরা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি কীভাবে কমানো হবে, তার মতো সবচেয়ে কঠিন বিষয়গুলো চূড়ান্ত চুক্তির জন্য স্থগিত রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় অমীমাংসিত অনেক ইস্যু; ৩০০ বিলিয়ন ডলার নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় অমীমাংসিত অনেক ইস্যু; ৩০০ বিলিয়ন ডলার নিয়ে প্রশ্ন

সদ্য ঘোষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকের মাধ্যমে মূলত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার কথা বলা হয়েছে। এছাড়া অন্যান্য প্রায় সব বিষয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর চেষ্টা হিসেবে এটিকে দেখা হচ্ছে। ফ্রান্সে জি-৭ সম্মেলনে এক দীর্ঘ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘বড় জয়’ হিসেবে উল্লেখ করেছেন। উভয় দেশ পরে নিশ্চিত করেছে, এর আগে বৈদ্যুতিক উপায়ে সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করা হয়েছে এবং এটি এখন কার্যকর রয়েছে।

ইরানকে ফের হামলার হুমকি ট্রাম্পের; ‘খুব কঠোরভাবে আঘাত করবো’

ইরানকে ফের হামলার হুমকি ট্রাম্পের; ‘খুব কঠোরভাবে আঘাত করবো’

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (বুধবার, ৯ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে। এর আগে ইরান চুক্তিতে পৌঁছাতে দেরি করায় দেশটিকে ‘মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। সেই বক্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাদের ওপর হামলা চালাবো এবং খুব কঠোরভাবে হামলা চালাবো।’ আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওবামার চুক্তিকে ‘সবচেয়ে বাজে’ বললেন ট্রাম্প, নিজেরটা নিয়ে বড় দাবি

ওবামার চুক্তিকে ‘সবচেয়ে বাজে’ বললেন ট্রাম্প, নিজেরটা নিয়ে বড় দাবি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৫ সালের ঐতিহাসিক ইরান পারমাণবিক চুক্তিকে (জেসিপিওএ) যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ‘বাজে চুক্তি’ বলে আখ্যায়িত করেছেন ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, বর্তমানে তেহরানের সঙ্গে তার প্রশাসন যে চুক্তিটি নিয়ে আলোচনা করছে, তা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সম্ভাব্য চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে পারে ইরান

সম্ভাব্য চুক্তির আওতায় পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিতে পারে ইরান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেয়াসহ মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি ‘মোটামুটি চূড়ান্ত’ হয়ে এসেছে। সপ্তাহান্তে ইসরাইলসহ অঞ্চলের অন্যান্য মিত্র দেশের নেতাদের সঙ্গে ফোনালাপের পর তিনি এই তথ্য জানান। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়নি ইরান: রয়টার্স

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়নি ইরান: রয়টার্স

ইরান তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে সম্মত হয়নি বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সূত্র। আজ (রোববার, ২৪ মে) বার্তা সংস্থা রয়টার্সকে ওই সূত্র জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া প্রাথমিক চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত: ট্রাম্প

উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে নতুন হামলা স্থগিত: ট্রাম্প

উপসাগরীয় দেশগুলোর অনুরোধে ইরানে পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (মঙ্গলবার, ১৯ মে) এই হামলার পরিকল্পনা ছিল। ট্রাম্প জানিয়েছেন, ‘এখনো আলোচনা চলছে’ বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র অচলাবস্থা, চুক্তির বদলে বাড়ছে সংঘাতের ঝুঁকি

ইরান-যুক্তরাষ্ট্র অচলাবস্থা, চুক্তির বদলে বাড়ছে সংঘাতের ঝুঁকি

ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তিন মাস পেরিয়েছে। কিন্তু মার্কিন অবরোধ ও হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের কারণে তৈরি হয়েছে এক অচলবস্থা। কোনো পক্ষই নমনীয় হচ্ছে না। এর মধ্যে অর্থনৈতিক সংকট যেমন ঘনীভূত হচ্ছে, তেমনি বাড়ছে নতুন করে যুদ্ধ বেধে যাওয়ার ঝুঁকি।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে অনড় ইরান; পরমাণু অস্ত্র রুখতে মরিয়া যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে অনড় ইরান; পরমাণু অস্ত্র রুখতে মরিয়া যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে যেকোনো চুক্তির প্রধান শর্ত হিসেবে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলে আসছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। মূলত এই লক্ষ্যেই তিনি দেশটির ওপর সামরিক হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক চুক্তিতে রাজি হতে ইরানকে সময়সীমা বেধে দিলো ট্রাম্প

পারমাণবিক চুক্তিতে রাজি হতে ইরানকে সময়সীমা বেধে দিলো ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) ইরানকে সতর্ক করে বলেছেন, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না হলে ভয়ানক পরিণতি ঘটতে পারে। তিনি একটি সময়সীমা ১০-১৫ দিন সময় দিয়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা বাড়াতে পারে ইরান

পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা বাড়াতে পারে ইরান

ইরানে ইসরাইলের অতর্কিত বিমান হামলায় হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভয় পেয়ে যুক্তরাষ্ট্রের ইচ্ছে মতো পারমাণবিক চুক্তিতে রাজি হওয়ার বদলে উল্টো পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টা কয়েকগুণ বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ দেশটির কাছে রয়েছে ৬০ শতাংশ বিশুদ্ধ ৪ শ’ কেজির বেশি ইউরেনিয়াম। যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ৯০ শতাংশ বিশুদ্ধ করে ৯টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা।