
অনলাইন জুয়া-ক্যাসিনোর বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ২১
মোবাইল ফোনেই চলছিল জুয়ার আসর। ব্যবহার করা হচ্ছিল বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম। এমন অভিযোগে কিশোরগঞ্জ শহর ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে জেলা পুলিশ।

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ কিশোর, চলছে উদ্ধার অভিযান
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন কিশোর নিখোঁজ হয়েছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বাটি বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
গাজীপুরের একটি বাসায় ঢুকে সানজিদা আক্তার নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) মহানগরের কোনাবাড়ীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

লংমার্চ নিয়ে পুলিশের ফেসবুক পেজে পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহার
বিরোধীদলের লংমার্চ নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেয়ার ঘটনায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় তাকে শোকজও করা হয়েছে।

অপ্রতিম হত্যার দ্রুত বিচারে সহযোগিতা করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
কুমিল্লার শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মৃত্যুর ঘটনায় দেশবাসী মর্মাহত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এখন আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। রামিশা হত্যার মতো অপ্রতিম হত্যার দ্রুত বিচারের জন্য পুলিশ সহযোগিতা করবে।

ময়মনসিংহে দাঁড়িয়ে থাকে বাসে কেউ ‘আগুন লাগিয়েছে’: পুলিশ
ময়মনসিংহ নগরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’ নামে একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, কেউ ‘ইচ্ছাকৃত’ বাসটিতে অগ্নিসংযোগ করে থাকতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিরাজগঞ্জে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের ঝাঐলে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকাণ্ড তা নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

মানিকগঞ্জে ৩ মরদেহ উদ্ধার: পুলিশের ধারণা— স্ত্রী ও সন্তানকে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা
মানিকগঞ্জে নিজ বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) ও দেড় বছর বয়সী কন্যা আলিজা নূরকে হত্যার পর সৌদি প্রবাসী একরাম হোসেন (৪২) আত্মহত্যা করেছেন।

চুরির অভিযোগে ছাদে নিয়ে মারধর; খুবি এলাকায় শিক্ষার্থীর মৃত্যু
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন হল রোডের মসজিদ গলিতে একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে আজমুল হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন।

বাবার বিরুদ্ধে তিন সন্তানকে নিয়ে বিষপানের অভিযোগ, সন্তানদের মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুরে সরফত আলী (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে নিজের তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করে আত্মহত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাকিস্তানের পুলিশ লাইসেন্সে বোমা হামলায় নিহত ২১
পাকিস্তানের কোহাত পুলিশ লাইসেন্সের একটি মসজিদের ভেতরে বোমা হামলায় প্রাণহানি হয়েছে ১৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২১ জনের। গুরুতর আহত হয়েছেন শতাধিক মানুষ।

ফরিদপুরে হাইওয়ে থানার পাশে জব্দ করে রাখা বাসে আগুন
ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার পাশে পুলিশের হেফাজতে রাখা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে পুড়ে গেছে। গতকাল (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) দিবাগত রাক সাড়ে ১০টার দিকে ফরিদপুর-খুলনা (এন ৭) মহাসড়কে থানার সামনের খোলা মাঠে রাখা বাসটিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।