এর আগে, গত রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ১১ বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ ৪ জনকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন:
এরপর গতকাল (সোমবার, ২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর জেরেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সরকার। একই সঙ্গে সংস্থাটির কার্যক্রম সচল রাখতে নতুন করে ড. হুমায়রা সুলতানাকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



