প্রথম অধিবেশন
বুধবার বেলা ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

বুধবার বেলা ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

এপ্রিলের ১৮ তারিখ থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী

এপ্রিলের ১৮ তারিখ থেকে হজ ফ্লাইট শুরু: ধর্মমন্ত্রী

আগামী ১৮ এপ্রিল থেকে দেশে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ কথা জানান।

সংসদ অধিবেশন শুরু

সংসদ অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকাল ১০টা ৩১ মিনিটে এ বৈঠক শুরু হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবম দিনে খেলাপি ঋণের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতি ভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮ শত ৩১ কোটি ৮৮ লাখ টাকা।

সংসদের অধিবেশন মুলতবি

সংসদের অধিবেশন মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (সোমবার, ৩০ মার্চ) বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ (রোববার, ২৯ মার্চ) ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন। এর আগে আজ বিকেল ৩টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি গঠন

সংসদের শব্দযন্ত্রে গোলযোগ তদন্তে কমিটি গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনা তদন্তে সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য অন্তর্ঘাতমূলক (স্যাবোটেজ) কোনো ঘটনা ঘটেছে কি না; তা খতিয়ে দেখতে এ কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা

২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা

চলতি মাসের ২৯ তারিখ বিকেল ৩টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ (রোববার, ১৫ মার্চ) সকাল ১১টায় স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়।

৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন; রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা

৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন; রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ সালের ১ম) অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যসূচি নির্ধারিত হয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে।

অকার্যকর সংসদ এখন কার্যকর হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অকার্যকর সংসদ এখন কার্যকর হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মাধ্যমে দীর্ঘদিন অকার্যকর থাকা জাতীয় সংসদ আবারও কার্যকর হয়েছে।

সংসদের প্রথম অধিবেশন শুরু

সংসদের প্রথম অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বেলা ১১টা ৫মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (বুধবার, ১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রাজপথ নয় সমস্যা সমাধানে সংসদকেই বেছে নিতে চাচ্ছে সরকারি ও বিরোধীদল

রাজপথ নয় সমস্যা সমাধানে সংসদকেই বেছে নিতে চাচ্ছে সরকারি ও বিরোধীদল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল। দেড় দশকের গণতন্ত্রহীনতা ও অকার্যকর সংসদের পর একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সংসদ পেতে যাচ্ছে দেশ। তবে সমস্যা সমাধানে অতীতের মত রাজপথে নয়; সংসদকেই বেছে নিতে চাচ্ছে সরকারি ও বিরোধীদল। কিন্তু বিশ্লেষকরা বলছেন, সমস্যার সমাধান সংসদে নাকি রাজপথে হবে- তা নির্ভর করবে দলগুলোর রাজনৈতিক সমঝোতা ও জুলাই সনদ বাস্তবায়নের ওপর।