আজ (শুক্রবার, ১৩ মার্চ) বিকেলে জেলার নগরকান্দা উপজেলার তালমা মোড়ে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘১৭ বছরের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় অবশেষে জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র, রাজনীতি ও উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে সংসদ আবারও সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেছে।’
আরও পড়ুন:
শামা ওবায়েদ আশা প্রকাশ করে বলেন, ‘এ সংসদ দেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’
তিনি আরও বলেন, ভোটারদের হাতের কালি শুকানোর আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছেন, যা বিএনপির জনকল্যাণমুখী রাজনীতির প্রমাণ।’
ইফতার মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




