এর আগে, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের কার্যক্রম আজ সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে গত ১৫ মার্চ সংসদের বৈঠক মূলতবি করা হয়। এরপর ২৯ মার্চ বিকেল ৩টায় আবারও অধিবেশন শুরু হয়।





