
গ্যাস সংকটে নরসিংদীতে কমেছে শিল্প উৎপাদন
নরসিংদীতে তীব্র গ্যাস সংকট তৈরি করছে বিদ্যুৎ ঘাটতি। এই অবস্থায় ভোগান্তিতে শিল্প ও পরিবহণ খাতের অন্তত আট লাখ মানুষ। প্রায় ৪০ শতাংশ উৎপাদন কমে যাওয়ায় কারখানাগুলোতে কমেছে লেনদেন।

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালকরা
গ্যাস সংকটে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সবকটি ফিলিং স্টেশন। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে ফিলিং স্টেশনগুলোতে পুরোপুরিভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে।

ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র গ্যাস সংকট; প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রাহ্মণবাড়িয়ায় বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকটে বাড়ছে ভোগান্তি। এছাড়া সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাস সংকটের কারণে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। এতে করে তাদের রোজগারে টান পড়েছে।

আবারও রাজধানীতে গ্যাস সংকট; চুলা জ্বলছে না অনেক বাসায়
আবারও তীব্র গ্যাস সংকটে পড়েছে রাজধানী। বাসাবাড়িতে কমে গেছে গ্যাসের চাপ। কোথাও কোথাও দিনের বেশির ভাগ সময়ই জ্বলছে না চুলা। একই চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহনশ্রমিকদের। এতে রান্না থেকে শুরু করে যাতায়াত, সব ক্ষেত্রেই বাড়ছে ভোগান্তি।

ফেনীতে ফিলিং স্টেশনে স্বস্তি; আবাসিকে গ্যাস সংকট বহাল
টানা ছয় দিন ধরে তীব্র সংকটের পর ফেনীতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ গ্রাহক, সিএনজিচালিত অটোরিকশার চালকদের মধ্যে।

ময়মনসিংহে শিল্প কারখানায় গ্যাস সংকট, জ্বালানিতে পুড়ছে লাকড়ি!
রিনা আক্তার— নগরীর দিঘারকান্দা বাইপাস এলাকায় বাপের বাড়িতে মা, স্বামীসহ দুই সন্তান নিয়ে থাকেন তিনি। রাজমিস্ত্রী স্বামীর একার রোজগারে সংসার নুন আনতেই পানতা ফুরায়, তাই ১০ বছর ধরে কাজ করছেন ময়মনসিংহের বিসিক শিল্প নগরীর একটি মশার কয়েল কারখানায়। শুধু রিনা নয় তার মত অনেক নারীর কর্মসংস্থানের যোগান হয়েছে এখানে। তবে চলমান গ্যাস সংকট তীব্র হওয়ায় উৎপাদন কমার সঙ্গে সঙ্গে রোজগারেও ভাটা তার মতো কপাল শ্রমিকদের।

রাজধানীতে গ্যাস সংকট; চরম ভোগান্তিতে নগরবাসী
গ্যাস সংকটে রাজধানী জুড়ে ফিলিং স্টেশনগুলোতে স্থবির গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাকা। পাম্পের দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় আয়ের মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন উবার ও পাঠাওয়ের মতো রাইড শেয়ারিং অ্যাপের সিএনজিচালিত গাড়ির চালকরা। এছাড়া, গ্যাস না থাকায় অনেক এলাকায় চুলাগুলোতেও আগুন জ্বলছে না।

গ্যাসহীন নেত্রকোণা: এলপিজিতে চলছে সিএনজি অটোরিকশা, বাড়ছে ঝুঁকি
নেত্রকোণায় কয়েকদিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে গ্যাসের সরবরাহ। ফলে বাসাবাড়ি থেকে শুরু করে ফিলিং স্টেশন সব জায়গাতেই চরম দুর্ভোগে গ্রাহকরা। গ্যাস সংকটে বিকল্প জ্বালানি হিসেবে এলপিজি সিলিন্ডার দিয়ে চলছে সিএনজি অটোরিকশা। অধিক ঝুঁকি নিয়ে যানবাহন চলাচলের কথা স্বীকার করেছেন খোদ সিএনজি চালকরাও। আর ফায়ার সার্ভিস বলছে এই ধরনের ঝুঁকি থেকেই ঘটতে পারে বড় দুর্ঘটনা।

সপ্তাহ পেরুলেও রাজধানীতে কাটছে না গ্যাস সংকট
সপ্তাহ পেরুলেও কাটছে না গ্যাস সংকট। রাজধানীর বেশিরভাগ বাসাবাড়িতে দিনের বেলায় রান্না বন্ধ, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। সংকট মোকাবিলার পথ কী? কবে শেষ হবে নাগরিক দুর্ভোগ? সেই প্রশ্ন সকলের। এদিকে, সকালে গ্যাসের দাবিতে তিতাস ভবনের সামনে বিক্ষোভ করেছেন গ্রাহকরা।

গ্যাস নেই, আয় নেই: অপারেশন করা পা নিয়ে স্টেশনে অপেক্ষায় চালক
চলমান গ্যাস সংকটে ময়মনসিংহের সিএনজি ফিলিং স্টেশনগুলোতে চরম দুর্ভোগে পড়েছেন চালকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এতে ব্যাহত হচ্ছে যাত্রী পরিবহন, কমে গেছে চালকদের আয়। একইসঙ্গে গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পকারখানাতেও।

গ্যাস সংকটে বাড়ছে ভোগান্তি, শেষ কোথায়?
আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। কয়েকদিন ধরেই রাজধানীসহ অনেক জেলায় বেড়েছে ভোগান্তি। গৃহস্থালির পাশাপাশি ফিলিং স্টেশনেও গ্যাস নিয়ে হাহাকার। তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছেন না চালকরা। এদিকে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার (৩১ জুলাই) আংশিক সরবরাহ শুরু হলে আগামী সপ্তাহের মধ্যে সংকট কেটে যাবে বলে আশা জ্বালানি প্রতিমন্ত্রীর।

তেল সংকটের গুজবে মুহূর্তেই ফাঁকা ময়মনসিংহের দুই পাম্পের তেল
সারা দেশে যখন সিএনজি গ্যাসের তিব্র সরবরাহ সংকট, তখন থেমে নেই গুজব। আর সেই গুঁজবেই যেন জ্বালানিশূন্য ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা। হঠাৎ করেই গুজবে জ্বালানি তেল নিতে রাত থেকেই পেট্টোল পাম্পে বেড়েছে মোটরসাইকেল আরোহীদের লাম্বা লাইন, যা ছিলো সকাল পর্যন্ত। ফলে পাম্প মালিকরা জানান, তেল সংকট না থাকলেও হঠাৎ করে চাপ বাড়ায় ফুড়িয়ে গেছে পাম্পের পেট্রোল ও অকটেন।