
লস অ্যাঞ্জেলেসে ইরানের ফুটবলাররা রেখে গেলেন মানবিকতার বার্তা
বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম ছাড়ার আগে ড্রেসিংরুমে একটি চিঠি রেখে যায় ইরান। বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি মানবিকতা আর কৃতজ্ঞতা প্রকাশের এক অসাধারণ বার্তা দিয়ে আলোচনায় এসেছে ইরান জাতীয় ফুটবল দল। কী ছিলো ইরানের সেই চিঠিতে?

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানসম্মত ফুটবলার তৈরিতে কার্যকর অবদান রাখবে।

শরণার্থী শিবির পেরিয়ে বিশ্বকাপের মঞ্চ মাতাচ্ছেন যারা
শরণার্থী শিবিরের সংকীর্ণ জীবন পেরিয়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে খেলে যাচ্ছেন বেশ কয়েকজন ফুটবলার। যুদ্ধ, বাস্তুচ্যুত আর অনিশ্চয়তার জীবন ছেড়ে রুডিগার, আলফানসো ডেভিসরা আজ বিশ্ব ফুটবল মাতাচ্ছেন সেই সাথে অনুপ্রেরণার গল্প লিখছেন হাজারো মানুষের মনে।

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে ইরান; মেক্সিক্যানদের ভালোবাসার পর মার্কিনিদের বিক্ষোভ
অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়েছে ইরান ফুটবল দল। আগামীকাল (মঙ্গলবার, ১৬ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের বিপক্ষে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলতে নামবে মেহদি তারেমির দল। শর্ত মেনে ম্যাচের ২৪ ঘণ্টা আগে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছে তারা।

২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক ৮ ফুটবলার
ফুটবল দুনিয়ায় বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ হতে যাচ্ছে আসন্ন বিশ্বকাপে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া মারাকানা থেকে মেটলাইফ স্টেডিয়ামের এই মহাযজ্ঞে ফুটবলপ্রেমীরা সাক্ষী হতে যাচ্ছেন এক অনন্য রেকর্ডের। ২০২৬ বিশ্বকাপে ৪০ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়ের সংখ্যা হতে যাচ্ছে রেকর্ড ৮ জন। বিশ্বকাপের এক আসরে এত বেশি বয়সী ফুটবলার এর আগে কখনো দেখা যায়নি।

ফ্লোরিডায় ঘাঁটি গেড়েছে ইংল্যান্ড; চলছে শেষ মুহূর্তের বিশ্বকাপ প্রস্তুতি
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড। গতকাল (মঙ্গলবার, ২ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টমাস টুখেলের শিষ্যরা।

আবারও ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল— ফুটবল অবজারভেটরির রিপোর্ট
আবারও ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল। জতীয় দলের হয়ে ব্রাজিলের সময়টা ভালো না গেলেও পুরো বিশ্বে লিগগুলোতে ব্রাজিলিয়ানদের দাপট থেমে নেই। বর্তমানে বিশ্বের ১৩৫টি পেশাদার লিগে মোট ১ হাজার ৪৫৫ জন ব্রাজিলিয়ান খেলছেন। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘সিআইইএস অবজারভেটরি’ এ তথ্য প্রকাশ করেছে।

বিশ্বকাপ ট্রফির ইতিহাসের কালো অধ্যায়— চিরতরে হারিয়ে যাওয়া ‘জুলে রিমে’
আর মাত্র এক মাস পরই শুরু হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। যেখানে স্বপ্নের সোনালী ট্রফি জয়ের যুদ্ধে নামবে ৪৮টি দেশ। কেমন হবে, যদি এই ট্রফিটি হারিয়ে যায়? বর্তমান বিশ্বকাপ ট্রফিটি হারানোর ইতিহাস না থাকলেও, এর উত্তরসূরি বিশ্বকাপের প্রথম ট্রফি ‘জুলে রিমে’ হারিয়েছে একাধিকবার। ট্রফিটি চিরতরে নিজেদের করে পেলেও, সেটি নিজেদের কাছে রাখতে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বিশ্বকাপে একটি আত্মঘাতী গোল, মূল্য দিতে হয় জীবন দিয়ে!
ফুটবলারদের জন্য আরাধ্য এক স্বপ্ন বিশ্বকাপে নিজ দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। বিশ্বকাপের দলে জায়গা না পেয়ে অনেক ফুটবলারই ইতি ঘটিয়েছেন নিজের ক্যারিয়ারের। তবে কলম্বিয়ার আন্দ্রেস এস্কোবারের গল্পটা সবার চেয়ে আলাদা। ১৯৯৪ সালে এক আত্মঘাতী গোলের কারণে নিজের জীবন দিতে হয়েছিলো কলম্বিয়ার সোনালী প্রজন্মের এ তারকাকে। বিশ্বকাপের অন্যতম বড় এ ট্র্যাজেডি হয়তো ফুটবল ভক্তদের মনে আজও দাগ কেটে যায়।

২০২৬ ফুটবল বিশ্বকাপই ব্রাজিলের উপযুক্ত সময়: কাফু
‘২০২৬ ফুটবল বিশ্বকাপই ব্রাজিলের আবারো শিরোপা জয়ের উপযুক্ত সময়’ বলে মন্তব্য করেছেন দুইবার বিশ্বকাপর জয়ী সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার কাফু। ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

খেলোয়াড়দের স্বার্থে সার্ক কোটা বাতিলের দাবি ফুটবলারদের, স্মারকলিপি জমা
খেলোয়াড়দের স্বার্থে সার্ক কোটা বাতিলের দাবি জানিয়েছেন দেশের ফুটবলাররা। সার্ক কোটা বাতিলের দাবিতে গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কাছে একটি স্মারকলিপি জমা দেন আবাহনী-মোহামেডানসহ স্থানীয় ক্লাবের ফুটবলাররা। ফুটবলরাররা মনে করেন, সার্কভুক্ত অঞ্চলে দেশের ফুটবলাররা সুযোগ না পেলেও বাইরের ফুটবলারদের সুযোগ দেয়ার যে নীতি, তা ফেডারেশনের পুনর্মূল্যায়ন করা উচিত।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ‘গুঁড়িয়ে’ সেমিতে বার্সার নারীরা
উয়েফা নারী চ্যাম্পিয়িন্স লিগ
উয়েফা নারী চ্যাম্পিয়িন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ১২-২ ব্যবধান নিয়ে সেমির টিকিট কাটলো বার্সা।