ফ্যামিলি কার্ড
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না:  প্রতিমন্ত্রী টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

ফ্যামিলি কার্ড নিয়ে কেউ অনিয়ম করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। জানান, প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে এ কার্ড পৌঁছে দেয়া হবে কেউ বাদ পড়বে না।

ময়মনসিংহে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

ময়মনসিংহে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ১৮, ১৯ ও ৩১ নম্বর ওয়ার্ডে প্রথম দফায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য সমাজসেবা বিভাগের উদ্যোগে তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

যেভাবে সংগ্রহ করা হবে ফ্যামিলি কার্ডের তথ্য, জেনে নিন পুরো প্রক্রিয়া

যেভাবে সংগ্রহ করা হবে ফ্যামিলি কার্ডের তথ্য, জেনে নিন পুরো প্রক্রিয়া

আজ সোমবার (১২ অক্টোবর) থেকে সারা দেশে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম (Family Card data collection drive)। দেশের ৭৯১টি স্থানে একযোগে এই কর্মসূচির কাজ শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথ্য সংগ্রহের কাজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী

আজ (সোমবার, ১২ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। দেশের মোট ৭৯১টি স্থানে এ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

৮ শর্তে মিলবে ফ্যামিলি কার্ড; কারা পাবেন, কারা পাবেন না?

৮ শর্তে মিলবে ফ্যামিলি কার্ড; কারা পাবেন, কারা পাবেন না?

দেশব্যাপী বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচির (Family Card Program) আওতায় শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম। এ কর্মসূচির অধীনে কোন কোন পরিবার অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি নগদ সহায়তা (Cash assistance) পাবে এবং কোন ৮টি শর্তের কারণে আবেদন বাতিল বা বাদ পড়তে হবে তা নিয়ে সরকার চূড়ান্ত নীতিমালার ‘অগ্রাধিকার ও বহির্ভুক্তির মানদণ্ড’ প্রকাশ করেছে (Family Card Eligibility and Exclusion Criteria)।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

দেশব্যাপী বহুল প্রতিক্ষীত ফ্যামিলি কার্ড কর্মসূচির (Family Card Program) আওতায় পরিবারভিত্তিক আর্থসামাজিক তথ্য সংগ্রহ কার্যক্রম আজ (সোমবার, ১২ অক্টোবর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। সরকারের প্রশিক্ষিত ও সুনির্দিষ্ট পরিচয়পত্রধারী (Authorized ID holders) কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের প্রকৃত আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন (Family Card Data Collection Starts)।

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই; বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই; বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ‘ফ্যামিলি কার্ড’ করে দেয়ার কথা বলে এক বিধবার কাছ থেকে টিপসই নেয়ার পর, সেটি ব্যবহার করে বিয়ের কাবিননামা তৈরির অভিযোগ উঠেছে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ছড়িয়ে পড়া কাবিননামায় ওই বিধবার সঙ্গে আবদুল কুদ্দুস নামে এক ব্যক্তির বিয়ে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে বিয়েতে সম্মতি দেয়ার কথা অস্বীকার করেছেন ওই নারী। একই সঙ্গে কাবিননামাটিকে জাল বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কাজিও।

‘ফ্যামিলি কার্ডে’ ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে: বিশ্বব্যাংক

‘ফ্যামিলি কার্ডে’ ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে: বিশ্বব্যাংক

বাংলাদেশ সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচিটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় এবং বিদ্যমান নগদ সহায়তা ও খাদ্য ভর্তুকি কর্মসূচির সঙ্গে সমন্বিত করা যায়, তবে দেশে অতিরিক্ত ২৮ লাখ ৫০ হাজার মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তোলা সম্ভব। গতকাল (মঙ্গলবার, ৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ (অক্টোবর ২০২৬) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশের গর্ব ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

বাংলাদেশের গর্ব ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, ইলিশ বাংলাদেশের গর্ব। পৃথিবীতে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়, তার প্রায় ৭০ ভাগ বাংলাদেশে উৎপাদন করে। মা ইলিশ সংরক্ষণ করা গেলে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থ সুরক্ষা, নীতিমালার ধারাবাহিকতা বজায় রাখা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা এখন প্রতিশ্রুতি থেকে সরাসরি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি।’

ফ্যামিলি কার্ড-কৃষি কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে আমি বাদী হয়ে মামলা করবো: ডেপুটি স্পিকার

ফ্যামিলি কার্ড-কৃষি কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে আমি বাদী হয়ে মামলা করবো: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমার নির্বাচনি ওয়াদা ছিলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণে কেউ যদি দুর্নীতি করে আমি আইনজীবী হিসেবে নিজে বাদী হয়ে মামলা করবো।

ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড সবার জন্য; ডা. জুবাইদা রহমানও পাবেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। সেজন্য তিনি সিগনেচার কিছু প্রজেক্ট আপনাদের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। চার কোটি পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এটি বিএনপি সরকারের সিদ্ধান্ত। কার্ডের জন্য কাউকে ঘুষ দেয়ার দরকার নেই। এ কার্ড পর্যায়ক্রমে সবাই পাবেন। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলির কার্ড পাবেন।