আজ (সোমবার, ১২ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহিদ শাহাবউদ্দিন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।
এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, বিভাগীয় সমাজসেবা পরিচালক শামছুন নাহার, উপ-পরিচালক রাজু আহমেদ এবং জেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রুকুনোজ্জামান রোকন বলেন, ‘তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য এরইমধ্যে ফ্যামিলি কার্ড, খানা তথ্য ভান্ডার এবং তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬ প্রণয়ন করা হয়েছে। তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কর্মীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সরজমিনের তথ্য সংগ্রহ করবেন এবং সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে ইনপুট করবেন।’
তিনি বলেন, ‘এটি কার্যকরভাবে সম্পন্নের লক্ষ্যে মোবাইল সিম কার্ড সংগ্রহ, নেটওয়ার্ক বেইজড সাইবার সিকিউরিটি ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) রুম স্থাপন ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।পিএমটি পদ্ধতিতে ডেটাবেইজ হতে যোগ্য উপকারভোগী নির্বাচন সম্পন্ন হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান অর্থ বছরে নতুন ৪০ লাখ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে যোগ্য সব নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতার আওতায় আনা হবে।’





