
বেড়েছে স্বাস্থ্য বাজেট, মানসম্মত সেবা নিশ্চিতে কাজ করবে সরকারের: স্বাস্থ্যমন্ত্রী
বাড়তি বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় তিনি স্বাস্থ্যখাতে চলতি বাজেটে বরাদ্দ বেড়েছে উল্লেখ করে বলেন, উপজেলা থেকে মেডিকেল কলেজ হাসপাতাল, সব পর্যায়ের স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নেয়া হয়েছে নানা উদ্যোগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস ও নতুন শিক্ষার্থীদের প্রত্যাশার দোলাচল
এক শতকের বেশি সময় ধরে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনেরও কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে, গবেষণা খাতে কম বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার বড় বাঁধা তৈরি করছে বলে মনে আক্ষেপ প্রকাশ করেছেন বর্তমান উপাচার্য।

যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ ৬০ হাজার ৭৩০ কোটি টাকা
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যোগাযোগ অবকাঠামো খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা, যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

বাজেট ২০২৬-২৭: বিদ্যুৎ ও জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধি
২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত বছরের তুলনায় এ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

কৃষিতে সংকটের ছায়া, বাজেটে বাড়বে কি কৃষকের প্রাপ্তি?
খাদ্য-পুষ্টির চাহিদা মেটাতে কৃষির বিকল্প নেই। তবে নানামুখী সংকটে বাজেটে উপেক্ষিত এ খাত। জ্বালানির উচ্চমূল্য, সার-সেচের খরচ যেভাবে বাড়ছে, তাতে কৃষি উৎপাদন ও ন্যায্যদাম নিয়ে চিন্তার ভাঁজ কৃষকের কপালে। এমন বাস্তবতায় তাদের মনে একটাই প্রশ্ন- কৃষি ও কৃষক বাঁচাতে আসন্ন বাজেটে বরাদ্দ কিংবা ভর্তুকির পরিমাণ বাড়বে তো?

জলবায়ু ঝুঁকি মোকাবিলার বরাদ্দে বৈষম্য রয়েছে: সিপিআরডি
বছর বছর বরাদ্দ বাড়লেও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত সব অঞ্চল সমান বরাদ্দ পাচ্ছে না। জলবায়ু গবেষণা সংস্থা সিপিআরডির গবেষণা বলছে, চট্টগ্রাম ও বরিশাল উপকূলের মাত্র এক তৃতীয়াংশ বরাদ্দ পায় বরেন্দ্র অঞ্চল। এতে পরিবেশগত নানা সমস্যার পাশাপাশি এ অঞ্চলে কমছে কৃষি উৎপাদন। মাত্রা বেড়েছে চলছে। ২০১১ সালে এই অঞ্চলের বার্ষিক গড় তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছর সেই তাপমাত্রা ছাড়িয়েছে রেকর্ড অর্থাৎ ৪২ ডিগ্রি সেলসিয়াস। এতে উপকূলীয় এই অঞ্চলে দিন দিন জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হচ্ছে।

কৃষিতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ২৭৯ কোটি টাকা
প্রস্তাবিত বাজেটে বরাদ্দ সামান্য বেড়েছে কৃষি, সামাজিক সুরক্ষা খাত ও পরিবেশ জলবায়ু খাতে। কৃষিখাতে বরাদ্দ বেড়েছে ২ হাজার ২৭৯ কোটি টাকা। যা মোট বাজেটের ৫.৯ শতাংশ। এছাড়া সামাজিক কর্মসূচির আওতাসহ বরাদ্দ বেড়েছে সামাজিক সুরক্ষা খাতেও। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় জলবায়ু ও পরিবেশ খাতে ৪৯২ কোটি বেড়ে বরাদ্দ হয়েছে ২ হাজার ১৩১ কোটি টাকা।