
ম্যাকাই টেস্টের বাজে হারের পরও ইতিবাচক থাকতে চান শান্ত
ম্যাকাই টেস্টের বাজে হারের পরও ইতিবাচক থাকতে চান অধিনায়ক নাজমুল শান্ত। ম্যাচ শেষে জানিয়েছেন, ব্যর্থতা বা হতাশার স্মৃতি নয়, অর্জনগুলোতেই চোখ রাখতে চান তিনি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে (ICC World Test Championship 2025-27) দারুণ পারফরম্যান্স ধরে রেখে ফাইনালের রেসে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বর্তমানে ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে টাইগাররা। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া (৭৭.৭৮%), যার ঠিক পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড (Bangladesh Equation to Reach WTC Final 2025-27)।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের উন্নতির প্রমাণের সেরা সুযোগ: আকরাম খান
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে বিশ্বাস করলেও হাল ছাড়তে নারাজ আকরাম খান। এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক জানিয়েছেন, গেল ২ দশকে নিজেদের উন্নতির প্রমাণ রাখার সেরা সুযোগ আসন্ন সিরিজই। এক্ষেত্রে বোলিং নিয়ে আত্মবিশ্বাস থাকলেও ব্যাটারদের ধারাবাহিকতা নিয়ে আছে শঙ্কা।

অস্ট্রেলিয়ার ডারউইনে দুই যুগের অপেক্ষা অবসান; টেস্টে মুখোমুখি বাংলাদেশ-অস্ট্রেলিয়া
প্রায় দুই যুগের অপেক্ষা শেষে অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ইনজুরিজর্জর বাংলাদেশের বিপক্ষে এরইমাঝে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে অজিরা। বিপরীতে বাংলাদেশ অপেক্ষায় সেরা একাদশ খুঁজে নিতে।

‘অস্ট্রেলিয়ায় ভালো করতে একটি প্রস্তুতি ম্যাচ যথেষ্ট নয়’: ডেভ হোয়াটমোর
বাংলাদেশ ছেড়ে গেলেও টাইগারদের ক্রিকেট নিয়ে এখনো নিয়মিত খোঁজখবর রাখেন সাবেক হেড কোচ ডেভ হোয়াটমোর। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে নাহিদ রানাকে মিস করলেও বাংলাদেশের পেস বোলিং নিয়ে মুগ্ধতা ছিল তার কণ্ঠে। তবে মূল টেস্টের আগে বাংলাদেশের আরো প্রস্তুতি ম্যাচ খেলা প্রয়োজন ছিল বলে মত তার।

অস্ট্রেলিয়ার মাটিতে লড়াইয়ের মন্ত্র, টাইগারদের ভরসা তাসকিন-মিরাজে
ক্রিকেটের রাজকীয় ফরম্যাটের অন্যতম কুলীন দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিন পর তাদের মাটিতেই লড়তে হবে বাংলাদেশকে। অচেনা কন্ডিশন, উইকেট আর মাইটি অজিদের ভয়ঙ্করী পেস ত্রয়ীর সাথে নিজেদের ইনজুরির চাপ—সব প্রতিকূলতাই ডিঙিয়ে যেতে হবে টাইগারদের।

দুই যুগ পর অস্ট্রেলিয়ায় টেস্ট পরীক্ষা; ওপেনারদের নিয়ে ইতিবাচক জাভেদ-হান্নান
টেস্ট ক্রিকেটে ওপেনিংটা বরাবরই ধারাবাহিকভাবে বাংলাদেশের। এবারের চ্যালেঞ্জটা আরো বড়, অস্ট্রেলিয়ার মাটিতে সামলাতে হবে মাইটি অজিদের ভয়ঙ্করী পেস ত্রয়ীকে। অচেনা কন্ডিশন আর উইকেটে ওপেনারদের লড়াইটাই সবচেয়ে কঠিন বলে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।

ক্রিকেট বোর্ডের সভা আগামীকাল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভা আগামীকাল। প্রায় দুই মাস পর বিসিবি কার্যালয়ে নিয়মিত বৈঠকে বসছেন পরিচালকরা। বিপিএল, ওয়ানডে অধিনায়কের পরিবর্তন এবং নারী ক্রিকেটসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে।

কাউন্সিলরস মিট অ্যান্ড গ্রিট: বিসিবি প্রার্থীদের কণ্ঠে দেশের ক্রিকেটের জয়ের গান
নির্বাচনের ফল যেমনই হোক, সব প্রার্থী এবং কাউন্সিলরদের সঙ্গে নিয়ে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় বিসিবি পরিচালক প্রার্থীদের। ‘কাউন্সিলরস মিট অ্যান্ড গ্রিট’ আয়োজনে প্রত্যেক প্রার্থীই শোনালেন দেশের ক্রিকেট নিয়ে আশার কথা।

‘হার্ট অ্যাটাকই’ বোর্ডে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে— নিজের ব্যাপারে তামিম
বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টাইমস অফ ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার নতুন বার্তা দিয়েছেন তিনি। নিজের জীবনের গুরুত্বপূর্ণ মোড় নিয়েও কথা বলেছেন সাবেক এ অধিনায়ক। তিনি জানান, হার্ট অ্যাটাকই তাকে বোর্ডে আসার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

সবশেষ এক-দেড় বছরে ক্রিকেটের ড্যামেজ হয়েছে, রেপুটেশন নষ্ট হয়েছে: তামিম ইকবাল
সবশেষ এক থেকে দেড় বছরে বাংলাদেশ ক্রিকেটের ড্যামেজ (ক্ষতি) হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের (মর্যাদার) ড্যামেজ হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবির সদ্য গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) দায়িত্ব পেয়েই রাতে বিসিবি কার্যালয়ে বোর্ড সভা আয়োজন করেন তিনি। সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাবেক এই অধিনায়ক এসব কথা বলেন।

অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত: ডারউইন ও ম্যাকায়ে শান্তদের টেস্ট, সিডনি-ব্রিসবেনে জ্যোতিদের লড়াই
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। চলতি বছরের আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ (Test Series in Australia) খেলতে অস্ট্রেলিয়া সফর করবেন নাজমুল হোসেন শান্তরা। এর পরপরই অক্টোবর মাসে সীমিত ওভারের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল (Bangladesh Women’s Cricket Team)। ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia) আজ আনুষ্ঠানিকভাবে এই দুই সফরের ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে।