আফগানিস্তানের বিপক্ষে ৩২৯ রানের লিড বাংলাদেশের

টেস্ট মুশফিক ব্যাটিং করছে
টেস্ট মুশফিক ব্যাটিং করছে | ছবি: টি-স্পোর্টস
0

তৃতীয় দিন শেষে আফগানদের বিপক্ষে ৩২৯ রানের লিড নিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায়নি বাংলাদেশ। ওপেনিং জুটি ভাঙে মাত্র ৩১ রানে। ১৩ রান করে আউট হন সাদমান। ৭ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল। ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে ৩১ রান করে আউট হন তানজিদ তামিম।

৫৩ রানে ৩ উইকেট হারানোর পর জুটি বাঁধেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মুশফিক। এরই মধ্যে দুজনই তুলে নেন ফিফটি। তবে শেষ সেশনে খেই হারান দুই ব্যাটার। ৮১ রানে জিয়াউর রহমানের বলে কাটা পড়েন মুশফিক। অন্যদিকে, ৮২ রানে কায়েস আহম্মেদের বলে বোল্ড হন অধিনায়ক শান্ত। দিন শেষে ৩২৯ রানের লিড নেয় বাংলাদেশ।

এর আগে ৪ উইকেটে ২১১ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই বিপদে পড়ে আফগানিস্তান। শুরুটা করেন পেসার এবাদত হোসেন। ক্রিজে সেট হওয়া ইকরাম আলিখিলকে বোল্ড করেন তিনি। এরপর আঘাত হানেন হাসান মাহমুদ। নতুন বলে হ্যাটট্রিক করেন তিনি। তাঁর বোলিংয়ে ছিন্নভিন্ন হয়ে তৃতীয় দিনে মাত্র ২৯ রান যোগ করেই শেষ ৬ উইকেট হারায় আফগানিস্তান।

এএম