বাংলাদেশ জামায়াতে ইসলামী
সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য: ডা. শফিকুর

সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য: ডা. শফিকুর

সংবিধানের ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় বিএনপি দেশ চালাতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করা হচ্ছে, তাই জনস্বার্থ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য।

জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন: সরকারের উদ্দেশে পরওয়ার

জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন: সরকারের উদ্দেশে পরওয়ার

বিএনপি সরকার গঠন করেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই শহিদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে। আপনারা সরকার গঠন করেছেন এবার জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালনায় জাতীয় ঐক্য গড়ে তুলুন। দিল্লির কথায় দেশের ভেতরে বিভেদ সৃষ্টি করবেন না।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে-এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। এর মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করলো সংসদের বিরোধী দল।

শুধু ক্ষমতার হাত বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি: এটিএম আজহার

শুধু ক্ষমতার হাত বদলের জন্য জুলাই বিপ্লব হয়নি: এটিএম আজহার

শুধু ক্ষমতার হাত বদলের জন্যই জুলাই বিপ্লব হয়নি বরং রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন ও ইনসাফ প্রতিষ্ঠার জন্যই ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে বিদায় করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতে ইসলামীর শোক

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিস উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত ১৮ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং উদ্বেগ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ২৯ মার্চ এক শোক বিবৃতি প্রদান করেছেন।

টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর শোক

টাঙ্গাইলের ট্রেন দুর্ঘটনায় জামায়াতে ইসলামীর শোক

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ (শুক্রবার, ২৭ মার্চ) এক শোক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন।

দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের

দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিষদের প্রথম বৈঠক আহ্বানের সাংবিধানিক সময়সীমা প্রায় শেষ হয়ে যাচ্ছে।

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ

সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, হুইপ নাহিদ

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া বিরোধীদলীয় উপনেতা হিসেবে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে নাহিদ ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

জামায়াত আমিরের সঙ্গে দেখা করতে তার বাসায় তারেক রহমান

জামায়াত আমিরের সঙ্গে দেখা করতে তার বাসায় তারেক রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা করতে তার বাসায় গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি রওনা করেন।

আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি: ডা. শফিকুর

আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামগ্রিক ফলকে স্বীকৃতি দিচ্ছি: ডা. শফিকুর

আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ফলকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাত ১টা ৪৪ মিনিটে ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ঢাকা-১৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়েতের মীর আহমাদ বিন কাসেম

ঢাকা-১৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়েতের মীর আহমাদ বিন কাসেম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মীর আহমেদ বিন কাসেম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১১ আসনে বিএনপি জয়ী, জামায়াত ৬৮

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১১ আসনে বিএনপি জয়ী, জামায়াত ৬৮

অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে ২৯৯ আসনের মধ্যে ২১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে জয় পেলেও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত থাকবে।