আ.লীগের সঙ্গে আঁতাত করে জামায়াত অশান্তি সৃষ্টি করছে: রাশেদ খান ​

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অশান্ত করার উদ্দেশ্যে লংমার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী অভিযোগ করে বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য জামায়াতে ইসলামী যেকোনো শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জাতীয় সংসদে সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের কঠোর সমালোচনা করেন রাশেদ খান। এসম তিনি বলেন, ‘সংসদে রুমিন ফারহানা যে ভাষায় বক্তব্য দিয়েছেন, তা কার্যত আওয়ামী লীগেরই ভাষা। তার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়। তিনি সংসদে পরোক্ষভাবে আওয়ামী লীগেরই প্রতিনিধিত্ব করছেন।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় রাজনীতি ও সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেআর