
ব্যাংক জটিলতা ও ঢাকায় নিরাপত্তাহীনতায় ভীতি— ভিডিওবার্তায় কোচ জেরার্ড জোনস
বাংলাদেশের ফুটবল অঙ্গনে হঠাৎ করেই তৈরি হয়েছে এক অস্থির পরিবেশ। কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তার পর, এবার একটি আবেগঘন পোস্ট দিয়েছেন অনূর্ধ্ব-২০ দলের কোচ জেরার্ড জোনস। ব্যাংক সম্পর্কিত জটিলতা, ব্যক্তিগত গোপনীয় আর্থিক তথ্য ছড়িয়ে পড়া এবং ঢাকার রাজপথে নিরাপত্তাহীনতায় ভীতি ও একা বোধ করার কথা প্রকাশ্যে এনেছেন তিনি।

বাফুফেতে নতুন হাওয়া: সাফে প্রবাসী ৫ ফুটবলার নিয়ে নামছে বাংলাদেশ
একঝাঁক প্রবাসী ফুটবলার নিয়ে শক্তিশালী এক দল গঠন করেই ঘরের মাঠে সাফ খেলতে নামছে বাংলাদেশ। ফারহান আলি ওয়াহিদ, ইউসুফ আহমেদের বাংলাদেশের জার্সিতে খেলা এখন সময়ের ব্যাপার বলেই এখন টিভিকে নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম। তবে, হামজা-শমিতদের ক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত সূচি পাওয়া পর্যন্ত।

নারী ফুটবলের বার্তা নিয়ে বাফুফেতে অ্যাশলি প্লামট্রি
ফুটবলের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নারী ক্রীড়াবিদদের ক্ষমতায়ন, সামাজিক মেলবন্ধন ও সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়ের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছেন সৌদি নারী প্রিমিয়ার লিগের জনপ্রিয় ডিফেন্ডার অ্যাশলি প্লামট্রি।

কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী
কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশে ক্ষুব্ধ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রশাসককে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি স্টেডিয়ামের সুষ্ঠ ব্যবস্থাপনার জন্য বাফুফের কাছে হস্তান্তরের সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে
সাফের আগেই আরও অন্তত দুইজন প্রবাসী ফুটবলারকে দলে যুক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফারহান ওয়াহিদ, জায়ান হাকিমদের সঙ্গে আলোচনায় আছেন আইরিশ প্রবাসী লুই ওয়াটসনও। এমনটিই নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।

ক্রীড়াঙ্গনে অ্যাডহক কমিটির দাপট, নির্বাচিত নেতৃত্বের অপেক্ষায় ৫০ ফেডারেশন
জুলাই গণঅভ্যুত্থানের ২ বছরেও পূর্ণাঙ্গ নেতৃত্ব পায়নি দেশের প্রায় ৫০টি ফেডারেশন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন ছাড়া সবই কার্যক্রম পরিচালনা করছে অ্যাড-হক কমিটির মাধ্যমে। ফেডারেশনের বর্তমান দায়িত্বপ্রাপ্তরা অবশ্য এমন পরিস্থিতির জন্য দায় দিচ্ছেন বিগত দিনের সংস্কৃতির জন্য।

প্রবাসী তারকাদের দলে ভেড়াচ্ছে বাফুফে; লক্ষ্য এশিয়ান কাপ বাছাইপর্ব
৩১ আগস্ট থেকে শুরু হওয়া ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য শক্তিশালী দল গড়ার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এজন্য অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফের মতো হাইপ্রোফাইল প্রবাসী তারকাদের দলে অন্তর্ভুক্ত করে বাছাইপর্বের মূল মঞ্চ নিশ্চিত করাই লক্ষ্য ফেডারেশনের। গতকাল (সোমবার, ৩ আগস্ট) বাফুফে ডেভেলপমেন্ট কমিটির মিটিং শেষে একথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

ফিফা আসিয়ান কাপে না খেলায় সাফে পিছিয়ে থাকবে বাংলাদেশ: চুন্নু
ঘরের মাঠে বাংলাদেশেরই সাফের শিরোপা জেতা উচিত বলে মনে করেন সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু। তবে, ফিফা আসিয়ান কাপে অংশ নিতে না পারায় বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকবে বলেই মন্তব্য কিংবদন্তি এ ফুটবলারের।

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে কত কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ?
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহোৎসব ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026)। এই মেগা টুর্নামেন্টের মূল মঞ্চে লাল-সবুজের প্রতিনিধিরা অংশ নিতে না পারলেও আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) থেকে বড় অঙ্কের আর্থিক অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ। এই ফান্ডের আইনি অধিকার ও অর্থ বণ্টনের সম্পূর্ণ বিবরণী নিয়ে তৈরি বিশেষ প্রতিবেদন নিচে তুলে ধরা হলো (Bangladesh to receive 8 million USD from FIFA forward project despite not qualifying for World Cup)।

বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান
বাংলাদেশ ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ( বাফুফে) ১ হাজার ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ নিযুক্ত পাকিস্তান হাইকমিশন।

প্রীতি ম্যাচ খেলতে সান মারিনোতে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ইউরোপের দেশ সান মারিনোয় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (সোমবার, ১ জুন) বিকেল সাড়ে ৫টায় সেখানে পৌঁছেছে দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) এক প্রেস বিক্তপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

দেশের ফুটবলে যুক্ত হলো দুই নতুন প্রবাসী তারকা ‘ওয়াহিদ ব্রাদার্স’
বাংলাদেশের ফুটবলে যুক্ত হতে যাচ্ছে নতুন দুই প্রবাসী প্রতিভা। ইংল্যান্ডে বেড়ে ওঠা ফারহান ও তার ছোট ভাই রায়ান ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।