
সাড়ে ৩ ঘণ্টা পর রাজশাহীর সব রুটে বাস চলাচল স্বাভাবিক
রাজশাহী ও নাটোরের বাস মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে বন্ধ হয়ে যাওয়া বাস চলাচল সাড়ে তিন ঘণ্টা পর আবার স্বাভাবিক হয়েছে। নাটোরের শ্রমিকদের সঙ্গে সমঝোতার পর রাজশাহী থেকে সব আন্তঃজেলা রুটে বাস চলাচল শুরু হয়েছে।

টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারে আর্থিক অনুদান প্রদান
টাঙ্গাইলে নিহত হওয়া বাস-মিনিবাস মালিকদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। আজ (শুক্রবার, ৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল বাস টার্মিনাল ভবনে ১৪ জন নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান ও উপহার প্রদান করে জেলা বাস-মিনি বাস মালিক সমিতি।

দেড়যুগেও পূর্ণাঙ্গরূপে চালু হয়নি রাজশাহী নওদাপাড়া বাস টার্মিনাল
বাস মালিকদের অনীহা আর যথাযথ পদক্ষেপের অভাবে দেড়যুগ পেরিয়ে গেলেও রাজশাহী নওদাপাড়া বাস টার্মিনাল পূর্ণাঙ্গরূপে চালু করা যাচ্ছে না। এতে শহরের ভেতরে যত্রতত্র চলছে গাড়ি পার্কিং। ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যকরে বাস মালিকদের সাথে ডিএমপির মতবিনিময়
গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা ও শৃঙ্খলা কার্যকর করতে বাস মালিকদের সাথে ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঈদুল আজহার নিরাপত্তায় পুলিশের পরামর্শ
ঈদুল আজহা নিরাপদে উদযাপনের লক্ষ্যে নাগরিকদের প্রতি বাংলাদেশ পুলিশ কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৩ জুন) গণমাধ্যমে পাঠানো পুলিশ হেডকোয়ার্টার্সের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।