
স্যার মার্ক টুলির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত: তারেক রহমান
বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক মার্ক টুলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩ টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ শোক প্রকাশ করেন।

চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় বিএনপির সিনিয়র নেতারা ও চট্টগ্রামের মহানগরীর নেতারা তাকে স্বাগত জানান। বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ চট্টগ্রামের শীর্ষ নেতারা।

২৪ বছর পর কুমিল্লায় ৩টি সমাবেশে যোগ দিবেন তারেক রহমান
দীর্ঘ ২৪ বছর পর রাজনৈতিক সফরে কুমিল্লায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল (রোববার, ২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ডিগবাজি মাঠে এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য দেবেন।

রোববার ৪ জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেবেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনি প্রচার-প্রচারণা কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সিলেটের জনসভা দিয়েই আজ নির্বাচনি প্রচারণা শুরু করছেন তারেক রহমান
সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল (বুধবার, ২১ জানুয়ারি) সন্ধ্যায় সেখানে পৌঁছে জিয়ারত করেন হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার। পরে স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে গিয়ে এলাকাবাসীর মধ্যে বক্তব্যও রাখেন তিনি। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) বেলা ১১টায় বক্তব্য রাখবেন আলিয়া মাদ্রাসা ময়দানের জনসভায়।

তারেক রহমানের সঙ্গে ইইউভুক্ত রাষ্ট্রদূতদের সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতরা।

তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। আজ (শনিবার, ১৭ জানুয়ারি) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।