আজ (শুক্রবার, ১৫ মে) দুপুরে সদর উপজেলার রতনকান্দ্রি ইউনিয়নের একডালা গ্রামে এতিম শিশু রায়হান ও রোহানের দাদা-দাদীর সঙ্গে দেখা করে তাদের সহায়তা প্রদানের পাশাপাশি দায়িত্ব গ্রহণ করেন আমরা বিএনপি পরিবারের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনের সংসদ সদস্য সেলিম রেজা, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মমিন মিঠুন, সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিন বিল্লাহ ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এর আগে সদর উপজেলার বাবা-মা হারা দুই এতিম শিশুর অসহায়ত্বের বিষয়টি প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে এই দুই শিশুর লেখা-পড়াসহ সার্বিক দায়িত্ব গ্রহণে আমরা বিএনপি পরিবারকে নির্দেশনা দেন।





