বিক্রেতা
সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ, কমেনি মাংসের দামও

সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের বাইরে ইলিশ, কমেনি মাংসের দামও

রাজধানীর বাইরে সরবরাহ কিছুটা বাড়লেও নাগালের বাইরে ইলিশ। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে। একই চিত্র চট্টগ্রামেও। এদিকে ময়মনসিংহে মাছের পাশাপাশি বেড়েছে গরুর মাংসের দাম। তবে চাঁপাইনবাবগঞ্জে কমেছে সবজির দাম।

প্রায় ‘সব বাড়তির’ মাঝেও রাজধানীর সবজিবাজারে কিছুটা স্বস্তি

প্রায় ‘সব বাড়তির’ মাঝেও রাজধানীর সবজিবাজারে কিছুটা স্বস্তি

সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে। যদিও বেড়েছে আলু-পেঁয়াজের দর। আর এখনও নাগালে আসেনি ইলিশের দর, চড়া অন্যান্য মাছের দরও। এক্ষেত্রে সরবরাহ কমার অজুহাত বিক্রেতাদের। তবে কিছুটা স্বস্তি আছে মুরগির বাজারে। যদিও বেড়েছে চিনি, আটা ময়দার মত প্রয়োজনীয় পণ্যের দাম।

বাজেটে নিত্যপণ্যের দাম কমার ঘোষণায় ক্রেতারা খুশি হলেও আছে বাস্তবায়নের শঙ্কা

বাজেটে নিত্যপণ্যের দাম কমার ঘোষণায় ক্রেতারা খুশি হলেও আছে বাস্তবায়নের শঙ্কা

বাজেটে যেসব নিত্যপণ্যে দাম কমানোর ঘোষণা এসেছে, তার কোন প্রভাবই বাজারে। উল্টো গেলো সপ্তাহের চেয়ে প্রকারভেদে বেড়েছে চাল, ডাল ও মাছের দাম। বিক্রেতারা বলছেন, দাম কমানোর ক্ষেত্রে আরও সময় লাগবে। দাম কমানোর এই সিদ্ধান্তকে ক্রেতারা সাধুবাদ জানালেও বাস্তবায়ন নিয়ে আছে শঙ্কা।

বাগেরহাটে গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতার কারাদণ্ড

বাগেরহাটে গরুর পচা মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতার কারাদণ্ড

বাগেরহাটের রামপালে গরুর পচা মাংস বিক্রির অপরাধে দুই মাংস বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ৭ জুন) দুপুরে উপজেলার ফয়লা বাজারে অভিযান চালিয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এ জরিমানার আদেশ দেন।

বরগুনার বিভিন্ন পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বরগুনার বিভিন্ন পশুর হাটে র‌্যাবের নিরাপত্তা জোরদার

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরগুনার বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮। ঈদকে কেন্দ্র করে হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীতে বেড়েছে নিত্যপণ্যের দাম; ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

রাজশাহীতে বেড়েছে নিত্যপণ্যের দাম; ভোগান্তিতে নিম্নআয়ের মানুষ

পবিত্র ঈদুল আজহার আগে নিত্যপণ্যের দামে কিছুটা অস্থিরতা বেড়েছে রাজশাহীর বাজারে। মশলা, মাংস ও সবজির বাজারে চড়া দামে অস্বস্তি দেখা যাচ্ছে ক্রেতাদের মাঝে। বাজারের সাধারণ ক্রেতাদের মতে, নিত্যপণ্যের বাজারে এমন অস্থিরতায় সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নিম্নআয়ের মানুষের ওপর। আজ (শুক্রবার, ৮ মে) সকালে নগরীর মাস্টার পাড়া বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।

রাজধানীর শপিং মলগুলোতে দেশি-বিদেশি পণ্যের পসরা; জমে উঠেছে ঈদের কেনাকাটা

রাজধানীর শপিং মলগুলোতে দেশি-বিদেশি পণ্যের পসরা; জমে উঠেছে ঈদের কেনাকাটা

ঈদ ঘিরে বিভিন্ন মার্কেট ও শপিংমলে বাড়ছে ক্রেতাদের ভিড়। শিশুদের মধ্যে রয়েছে বাড়তি উচ্ছ্বাস। বিপণীবিতানের শিশু কর্ণার প্রাণ ফিরে পেয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পরিবারের ছোট সদস্যদের নিয়ে দোকানে দোকানে ঘুরছেন বাবা-মায়েরা। এছাড়াও মেয়েদের থ্রি-পিস এবং কসমেটিকসের দোকানেও দেখা গেছে ভিড়।

উৎপাদন খরচ বেড়ে লোকসানে ডিম খামারিরা; দামের নিয়ন্ত্রণ করপোরেটদের হাতে

উৎপাদন খরচ বেড়ে লোকসানে ডিম খামারিরা; দামের নিয়ন্ত্রণ করপোরেটদের হাতে

উৎপাদন খরচ বাড়াসহ নানা কারণে লোকসানে থাকার দাবি খুলনার ডিম উৎপাদনকারী খামারিদের। বলছেন, একের পর এক খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন তারা। বিক্রেতাদের অভিযোগ, ডিমের দাম করপোরেট প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে থাকায় কমছে না দাম।

রাজধানীতে সবজির দাম আকাশছোঁয়া, নিত্যপণ্যেরও ঊর্ধ্বগতি

রাজধানীতে সবজির দাম আকাশছোঁয়া, নিত্যপণ্যেরও ঊর্ধ্বগতি

রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে নাভিশ্বাস ক্রেতাদের। ১ শ’ টাকার নিচে মিলছে হাতেগোনা কয়েকটি সবজি। সপ্তাহের ব্যবধানে করলা, কচুর লতি, বেগুন, গাজর থেকে শুরু করে সিম, টমেটো, সবকিছুর দামই বেড়েছে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। একইসঙ্গে নিত্যপণ্যের বাজারেও আটা, ময়দা আর মসুর ডাল কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ২৫ টাকা পর্যন্ত। সরবরাহ ঘাটতির যুক্তি দিচ্ছেন বিক্রেতারা, তবে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ ক্রেতারা।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস: প্রবাসী বাংলাদেশিদের ছোট ব্যবসার প্রাণকেন্দ্র

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস: প্রবাসী বাংলাদেশিদের ছোট ব্যবসার প্রাণকেন্দ্র

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস, প্রবাসী বাংলাদেশিদের এক টুকরো আপন ভুবন। সন্ধ্যা নামতেই এ এলাকাটি প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। রাস্তার ধারে কিংবা খোলা জায়গায় সারি সারি স্টল, যেখানে মেলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, দেশি পোশাক থেকে ডাব আর ঠাণ্ডা আখের রসও। জীবিকার তাগিদে গড়ে ওঠা এ ক্ষুদ্র ব্যবসাগুলো হয়ে ওঠেছে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের বড় উৎস।

বৈরী আবহাওয়ায় সিলেটে সবজির দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা

বৈরী আবহাওয়ায় সিলেটে সবজির দাম বেড়েছে ৫ থেকে ২০ টাকা

বৈরী আবহাওয়ার কারণে সিলেটে অব্যাহতভাবে বাড়ছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত। এতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

চট্টগ্রামে ব্রয়লার-সোনালীর দাম কমলেও দেশি মুরগীর দাম বাড়তি

চট্টগ্রামে ব্রয়লার-সোনালীর দাম কমলেও দেশি মুরগীর দাম বাড়তি

চট্টগ্রামে ছুটির দিনের বাজারে কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগী। নগরের কর্ণফুলী বাজারে আজ (শুক্রবার, ১৬ মে) ব্রয়লার মুরগী বিক্রি হয় ১৭০ টাকা কেজি দরে। কমেছে সোনালী মুরগীর দামও। যা বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজি দরে। তবে দেশি মুরগী বিক্রি হচ্ছে বাড়তি দামে, ৬২০ টাকা কেজি দরে।