এরই অংশ হিসেবে আজ (রোববার, ২৪ মে) বেলা ১১টার দিকে বরগুনার ফুলজুরি পশুর হাট পরিদর্শন করেন র্যাব-৮ এর সদস্যরা।
পরিদর্শনকালে হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে নেয়া বিভিন্ন পদক্ষেপও মূল্যায়ন করেন তারা।
পরিদর্শনকালে র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে।
আরও পড়ুন:
এসব অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যাব-৮। এরই মধ্যে হাট এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
র্যাব জানায়, পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচার পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে র্যাব। এর ফলে হাটে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিয়ন্ত্রণ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে র্যাব-৮ এর পক্ষ থেকে হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ র্যাব সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে সংস্থাটি।





