বিদ্যুৎ
একদিন পর বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

একদিন পর বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

গ্যাস সংকটে নরসিংদীতে কমেছে শিল্প উৎপাদন

গ্যাস সংকটে নরসিংদীতে কমেছে শিল্প উৎপাদন

নরসিংদীতে তীব্র গ্যাস সংকট তৈরি করছে বিদ্যুৎ ঘাটতি। এই অবস্থায় ভোগান্তিতে শিল্প ও পরিবহণ খাতের অন্তত আট লাখ মানুষ। প্রায় ৪০ শতাংশ উৎপাদন কমে যাওয়ায় কারখানাগুলোতে কমেছে লেনদেন।

সিলেটে লোডশেডিং-‘ভুতুড়ে বিলের’ অভিযোগ, মানতে নারাজ বিদ্যুৎ বিভাগ

সিলেটে লোডশেডিং-‘ভুতুড়ে বিলের’ অভিযোগ, মানতে নারাজ বিদ্যুৎ বিভাগ

সিলেটে একদিকে তীব্র বিদ্যুৎ সংকট, অন্যদিকে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের অভিযোগ ভুতুড়ে বিদ্যুৎ বিল। প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের ভোগান্তির মধ্যেই জুন মাসে অনেকের বিদ্যুৎ বিল বেড়েছে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত। এতে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, জুন মাসে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার বেড়েছে এবং নতুন কার্যকর হওয়া বর্ধিত ট্যারিফের প্রভাবও বিলে যুক্ত হয়েছে। এছাড়াও অতিরিক্ত লোডশেডিং হলেও মানতে নারাজ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

দেড় মাসেও বদলায়নি বিকল ট্রান্সফরমার; ভোগান্তিতে কিশোরগঞ্জের হাজারো গ্রাহক

দেড় মাসেও বদলায়নি বিকল ট্রান্সফরমার; ভোগান্তিতে কিশোরগঞ্জের হাজারো গ্রাহক

কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল-ডুবাইল মোড় এলাকায় প্রায় দেড় মাস বিকল হয়ে পড়ে আছে একটি বিদ্যুতের ট্রান্সফরমার। বিদ্যুৎ বিভাগের দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনায় হাজারও গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশের আরেকটি ট্রান্সফরমার থেকে অস্থায়ীভাবে সংযোগ দিয়ে কোনোমতে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ভোল্টেজ এতটাই কম যে, স্বাভাবিকভাবে চলছে না ঘরোয়া কাজ, ব্যবসা-বাণিজ্য কিংবা শিক্ষার্থীদের পড়াশোনা।

দেশের বিভিন্ন স্থানে কিছুটা স্বস্তি মিললেও লোডশেডিং-গ্যাস সংকটে ব্যাহত জনজীবন

দেশের বিভিন্ন স্থানে কিছুটা স্বস্তি মিললেও লোডশেডিং-গ্যাস সংকটে ব্যাহত জনজীবন

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, অধিকাংশ অঞ্চলে এখনো তীব্র লোডশেডিং ও গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শিল্প-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিদ্যুৎ বিল কমাতে কোন এসি কিনবেন? ইনভার্টার নাকি নন-ইনভার্টার

বিদ্যুৎ বিল কমাতে কোন এসি কিনবেন? ইনভার্টার নাকি নন-ইনভার্টার

তীব্র গরমে ঘর ঠান্ডা রাখতে অনেকেই নতুন এসি কেনার পরিকল্পনা করছেন। তবে ইলেকট্রনিক্সের শোরুমে গিয়ে ইনভার্টার নাকি নন-ইনভার্টার কোন প্রযুক্তির এসি কেনা উচিত, তা নিয়ে বিপাকে পড়েন সিংহভাগ ক্রেতা। দাম, দীর্ঘমেয়াদী বিদ্যুৎ বিল (Electricity Bill), স্থায়িত্ব এবং রক্ষণাবেক্ষণ খরচের বিচারে দুটি এসির মধ্যে রয়েছে বড় ধরনের কিছু পার্থক্য (Inverter vs Non-Inverter AC)।

২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব

২৪ ঘণ্টা ওয়াই-ফাই চালু রাখলে মাসে বিদ্যুৎ বিল কত আসে? জেনে নিন হিসাব

বর্তমানে প্রায় প্রতিটি বাড়িতে ও অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের জন্য দিনরাত ২৪ ঘণ্টাই চালু রাখা হয় ওয়াই-ফাই রাউটার (WiFi Router)। তবে বিদ্যুতের দাম বাড়ার পর অনেকেই ভাবছেন-সারাক্ষণ রাউটার চালু রাখলে মাস শেষে বিদ্যুৎ বিলে কত টাকা যোগ হয়? কিংবা রাতে রাউটার বন্ধ রাখলে বিদ্যুৎ বিল কতটা সাশ্রয় সম্ভব (WiFi Router Electricity Bill per Month in BD)?

পরিত্যক্ত জমিতে সৌরবিদ্যুৎ; কাপ্তাইয়ের সফলতার গল্প

পরিত্যক্ত জমিতে সৌরবিদ্যুৎ; কাপ্তাইয়ের সফলতার গল্প

জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সফলতা দেখিয়েছে কাপ্তাইয়ে দেশের প্রথম অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এরইমধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে ৬ কোটি ৩৭ লাখ ইউনিট বিদ্যুৎ। যার বাজারদর ৭৫ কোটি টাকার বেশি।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বিদ্যুৎ বিভাগ। আজ (সোমবার, ১৩ জুলাই) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার ব্ল্যাকআউটের কবলে কিউবা

এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার ব্ল্যাকআউটের কবলে কিউবা

এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে ফের ব্ল্যাকআউটের কবলে কিউবা। জাতীয় বিদ্যুৎ গ্রিড বিকল হয়ে যাওয়ায় চলতি সপ্তাহে দ্বিতীয়বার এবং এ বছর চতুর্থবারের মতো বিদ্যুৎ বিপর্যয় দেখলো হাভানাবাসী।

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

জ্বালানি নিরাপত্তা শুধু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয় নয়; এটি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও উন্নয়ন সক্ষমতার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার নিয়ে এগোতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

জ্বালানিসংকটে কিউবাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

জ্বালানিসংকটে কিউবাজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

তীব্র জ্বালানিসংকটের মুখেই এবার দেশজুড়ে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে কিউবা। গতকাল (সোমবার, ৬ জুলাই) দেশটিতে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন সেখানকার বাসিন্দারা।