বিশ্ব অর্থনীতি
একদিনে হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড ১৯ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি: ট্রাম্প

একদিনে হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড ১৯ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি: ট্রাম্প

গতকাল (সোমবার, ২২ জুন) কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে রেকর্ড ১৯ মিলিয়ন (১ কোটি ৯০ লাখ) ব্যারেল তেল রপ্তানি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শুধু জ্বালানি নয়, ঋণের বোঝাও বাড়বে; বিশ্ব অর্থনীতি নিয়ে জাতিসংঘ প্রধানের উদ্বেগ

শুধু জ্বালানি নয়, ঋণের বোঝাও বাড়বে; বিশ্ব অর্থনীতি নিয়ে জাতিসংঘ প্রধানের উদ্বেগ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ উন্নয়নশীল দেশগুলোর জন্য সাধারণ জ্বালানি সংকটের চেয়েও গভীর এক সংকট তৈরি করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামীকাল শুরু হবে জি-৭ সম্মেলন, বিশ্বনেতাদের বরণে প্রস্তুত শহর

আগামীকাল শুরু হবে জি-৭ সম্মেলন, বিশ্বনেতাদের বরণে প্রস্তুত শহর

মধ্যপ্রাচ্য সংঘাত ও ইউক্রেন যুদ্ধের মাঝেই আগামীকাল (সোমবার, ১৫ জুন) ফ্রান্সে শুরু হতে যাচ্ছে জি-৭ সম্মেলন। এবারের আয়োজনে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সংকট ও বিশ্ব অর্থনীতির ভারসাম্যহীনতা নিয়ে আলোচনা করবেন জোটভুক্ত দেশের নেতারা। আলোচ্যসূচিতে স্থান পাবে হরমুজ সচল ও ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গও। তিনদিনের এবারের সম্মেলনের পর্দা নামবে বুধবার (১৬ জুন)।

চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২.৫ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংকের পূর্বাভাস

চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২.৫ শতাংশ হতে পারে: বিশ্বব্যাংকের পূর্বাভাস

মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের ছড়িয়ে পড়া প্রভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংক। বৈশ্বিক এই ঋণদাতা সংস্থাটি সতর্ক করে বলেছে, মহামারির পর এবারই বিশ্ব প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার ঝুঁকিতে রয়েছে। এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দ্য ডনের প্রতিবেদনের এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্ব অর্থনীতি নিয়ে সতর্ক করলো রাশিয়া

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্ব অর্থনীতি নিয়ে সতর্ক করলো রাশিয়া

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিরসনে দেশ দুটিকে পুনরায় শান্তি আলোচনায় বসার তাগিদ দিয়েছে ক্রেমলিন।

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমবে; ইরান সংকটকে দায়ী করলো জাতিসংঘ

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমবে; ইরান সংকটকে দায়ী করলো জাতিসংঘ

ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাবের আশঙ্কায় বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ জানিয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক মোট দেশজ উৎপাদন বা জিডিপি ২ দশমিক ৫ শতাংশ এবং ২০২৭ সালে ২ দশমিক ৮ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। গত জানুয়ারিতে দেয়া পূর্বাভাসে এই হার ধরা হয়েছিল যথাক্রমে ২ দশমিক ৭ ও ২ দশমিক ৯ শতাংশ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: আইইএ প্রধান

আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: আইইএ প্রধান

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধের ফলে বিশ্ব এখন ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) ফ্রান্স ইন্টার রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল এই সতর্কবার্তা দেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান ক্রেমলিনের

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান ক্রেমলিনের

উপসাগরীয় অঞ্চল এবং বিশ্ব অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে ক্রেমলিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

৫০ দিনেই ৫০ হাজার কোটি ডলারের তেল হারিয়েছে বিশ্ব: রয়টার্স

৫০ দিনেই ৫০ হাজার কোটি ডলারের তেল হারিয়েছে বিশ্ব: রয়টার্স

ইরান-ইসরাইল যুদ্ধ শুরুর পর গত ৫০ দিনে বিশ্ববাজার থেকে ৫০ হাজার কোটি ডলার সমমূল্যের অপরিশোধিত জ্বালানি তেল হারিয়ে গেছে। বিশ্লেষকদের হিসাব ও বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই জ্বালানি সংকটের সুদূরপ্রসারী প্রভাব আগামী কয়েক মাস এমনকি কয়েক বছর ধরে অনুভূত হতে পারে। রয়টার্সের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ

বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বৈঠক শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। সেখানে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান বিরোধী যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে, সে বিষয়ে একটি পূর্বাভাস তুলে ধরা হয়েছে। আইএমএফ বলছে, ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি না হলে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে: আইএমএফ

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি না হলে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে: আইএমএফ

দু’সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি না হলে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে আইএমএফ। যা বিস্তৃত হতে পারে যুক্তরাষ্ট্রসহ ইউরোপ-এশিয়া অঞ্চলে। সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধের প্রভাবে এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩ দশমিক ১ শতাংশে। এছাড়া, জ্বালানি সংকটে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশ। এমন অবস্থায় জ্বালানি মজুত ও রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ বন্ধের আহ্বান আইএমএফ ও বিশ্বব্যাংকের।

জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়া সরকারের আগাম ব্যবস্থা

জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়া সরকারের আগাম ব্যবস্থা

জ্বালানি সংকট মোকাবেলায় আগাম ব্যবস্থা নিয়েছে মালয়েশিয়া সরকার। সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমসহ নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকল্প জ্বালানি উৎস খুঁজতে চলছে জোরদার তৎপরতা।