শুধু জ্বালানি নয়, ঋণের বোঝাও বাড়বে; বিশ্ব অর্থনীতি নিয়ে জাতিসংঘ প্রধানের উদ্বেগ

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস | ছবি: সংগৃহীত
0

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ উন্নয়নশীল দেশগুলোর জন্য সাধারণ জ্বালানি সংকটের চেয়েও গভীর এক সংকট তৈরি করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গুতেরেস লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংঘাত সব জ্বালানি সংকটের জন্মদাত্রীকে (মাদার অফ অল এনার্জি শক) উন্মুক্ত করে দিয়েছে।’ তিনি আরও উল্লেখ করেন যে, অনেক উন্নয়নশীল দেশের জন্য এটি কেবল জ্বালানি সংকট নয়; বরং এটি ঋণ, খাদ্য এবং সামগ্রিক উন্নয়নের পথে বড় এক ধাক্কা।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে উচ্চপর্যায়ের আলোচনা চললেও গুতেরেস মনে করেন, এর দীর্ঘমেয়াদি প্রভাব কাটিয়ে ওঠা সহজ হবে না। তিনি উল্লেখ করেন, যেকোনো কূটনৈতিক সমাধান কিছুটা স্বস্তি দিলেও এর অর্থনৈতিক পরিণতি হবে ‘সুদূরপ্রসারী’।

এএম