বোয়িং ৭৩৭
আরব সাগরে পাকিস্তানি বোয়িং ৭৩৭ বিধ্বস্ত; ৫ ক্রুর সন্ধান অব্যাহত

আরব সাগরে পাকিস্তানি বোয়িং ৭৩৭ বিধ্বস্ত; ৫ ক্রুর সন্ধান অব্যাহত

করাচি উপকূলে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর একটি কার্গো বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন পাকিস্তানি উদ্ধারকর্মীরা। বুধবার সাগরের গভীরে চালানো এক অভিযানে এই ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমানটিতে থাকা পাঁচ ক্রুকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে পাকিস্তানের কর্তৃপক্ষ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শারজাহ থেকে করাচি আসার পথে আরব সাগরের ওপর নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

শারজাহ থেকে করাচি আসার পথে আরব সাগরের ওপর নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

পাকিস্তানের দক্ষিণ প্রান্তের শহর করাচির উপকূলে পাঁচজন ক্রু বহনকারী একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। এটি খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন দেশটির বিমান কর্তৃপক্ষ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।