
নিখোঁজের ৪ দিন পর নিজ দোকানে মিলল ব্যবসায়ীর মরদেহ
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় নিখোঁজের চারদিন পর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো. জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৮ মে) সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদি-কিশোরগঞ্জ সড়কের পাশে অবস্থিত একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লোডশেডিংয়ে অচল চট্টগ্রাম; বিদ্যুৎ ঘাটতিতে বিপর্যস্ত জনজীবন থেকে শিল্প
লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরনগরী চট্টগ্রাম। কোনো কোনো এলাকায় দিন রাতের অর্ধেক সময়ই থাকে না বিদ্যুৎ। জনজীবন থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে সবই। কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রামে ২৮টি বিদুৎ উৎপাদন কেন্দ্রের ৯টিরই উৎপাদন বন্ধ, এতে দিনে চাহিদার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ কম পাচ্ছে বন্দর নগরী।

চাঁদপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চাঁদপুরের মুন্সিরহাট বাজারে অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এসময় জেলা পরিষদ এবং সড়ক ও জনপদের জায়গায় গড়ে তোলা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেয়।

শেরপুরে অগ্নিকাণ্ড: ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ (সোমবার, ৩০ জুন) ভোর ৫ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন মেসার্স মুরাদ স্টোরের মালিক মো. মুরাদুজ্জামান, মেসার্স অনু এন্টারপ্রাইজের মালিক শ্রী চৈতন্য মোদক ও শিহাব স্টোরের মালিক মনিরুজ্জামান।

ট্রাম্পের শুল্ক ঝড়ে বিপাকে খোদ মার্কিনরাই
বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক ঝড়ে বিপাকে পড়তে শুরু করেছেন খোদ মার্কিনরাই। হুমড়ি খেয়ে কিনছেন নিত্যপণ্য। ব্যবসা টিকে থাকবে কিনা, সেই আশঙ্কায় দিন পার করছে মেক্সিকো, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা বলছেন, শুল্কারোপের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কয়েকদিনেই যে প্রভাব পড়েছে, তা আবারও মনে করিয়ে দিচ্ছে বিশ্ব মন্দার কথা।

ইসরাইলি গণহত্যার প্রতিবাদ বিক্ষোভে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, গ্রেপ্তার ৭২
গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খাগড়াছড়িতে আগুনে পুড়ে ছাই ২০ ব্যবসা প্রতিষ্ঠান
খাগড়াছড়ির দীঘিনালায় ১৮ দিনের ব্যবধানে আবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান। আজ (বুধবার, ২৬ মার্চ) রাত দেড়টার দিকে দীঘিনালার বোয়ালখালী নিচের বাজারের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে যা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে।

রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজিকে ব্যবসায় রূপ দিয়েছেন পরিবহন নেতারা
দেখে শুনেও অভিযোগের অপেক্ষায় কর্তৃপক্ষ
সুসজ্জিত অফিস কিংবা বাসায় বসেই পরিবহন খাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। আর রাস্তায় চাঁদার টাকা তুলছে বেতনভুক্ত কর্মচারীরা। রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাকে রীতিমতো ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারা। আর লাভের টাকা যায় সবার পকেটে তাই হয়তো দেখে শুনেও অভিযোগের অপেক্ষায় কর্তৃপক্ষ।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের বিভিন্ন বড় কোম্পানি: প্রেস সচিব
বিশ্ব অর্থনৈতিক ফোরামে চার দিন ব্যস্ততম সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, ড. ইউনূসের ব্যক্তি ইমেজের কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। শুক্রবার বিশ্ব বাণিজ্য সংস্থা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে সহায়তা করার আশ্বাস দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। এছাড়া মাতারবাড়ি বন্দর পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে সৌদি কোম্পানি।

আরো নাজুক হয়ে উঠছে অপরাধপ্রবণ রাজধানীর নিরাপত্তা
বাড়ছে ছিনতাই, অনিরাপদ হয়ে পড়েছে অলিগলিও
আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও ছিনতাই আতঙ্কে রাজধানীর প্রবেশ মুখগুলো। বিভিন্ন হাউজিং এলাকায় জবুথবু বাসিন্দারা কেউ কেউ পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনা ভিন্নখাতে নেয়ার অভিযোগ করলেও পুলিশ বলছে- জিরো টলারেন্স নীতিতে চলছে অপরাধ দমন। আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে আটক।

নোয়াখালীর মাইজদীর অগ্নিকাণ্ডে ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি
নোয়াখালীর মাইজদীতে দু'টি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। আগুন লাগার পর দোকান থেকে লুটপাটের অভিযোগ করেন অনেকে। পাশাপাশি ফায়ার সার্ভিসের গাফিলতিতে আগুন নেভাতে দেরি হয় বলেও অভিযোগ তাদের। সবমিলিয়ে ৩০ কোটি টাকা ক্ষয়ক্ষতির দাবি করছেন ব্যবসায়ীরা।

মধ্যরাতে নোয়াখালীতে ভয়াবহ আগুনে পুড়লো অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান
মধ্যরাতে নোয়াখালীর মাইজদীতে দুটি মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান। খবর পেয়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট। পুড়েছে পাইকারি কাপড়, জুতার দোকানসহ ছাপাখানা, কাগজের গুদাম ও হোটেল। আগুনে সব হারিয়ে নিঃস্ব অনেক ব্যবসায়ী।