
ইরানের ছোড়া ৪০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ৯২ শতাংশ ভূপাতিত, দাবি ইসরাইলের
যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইসরাইলের দিকে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং এর ৯২ শতাংশ প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ডিয়েগো গার্সিয়ায় হামলা ‘যুক্তরাষ্ট্র ও মিত্রদের হিসাব বদলে দেবে’
কাতারের দোহার এক গবেষকের দাবি করেছেন, এ হামলা ইঙ্গিত দিচ্ছে ইরানের ৪ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে।আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের ৪ ক্ষেপণাস্ত্র ও ২৬ ড্রোন ভূপাতিতের দাবি আরব আমিরাতের
ইরান থেকে উৎক্ষেপণ করা চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে এ তথ্য জানানো হয়েছে। আজ (শুক্রবার, ২০ মার্চ) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আমাদের সক্ষমতা বাড়ছে, ইরানের কমছে: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একমুখী ড্রোনহামলা ‘সংঘাত শুরুর পর থেকে ৯০ শতাংশ কমে গেছে’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) পেন্টাগনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ইরানের হামলা শুরুর পর ১২৫ ক্ষেপণাস্ত্র ও ২১১ ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের
বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর (বিডিএফ) জেনারেল কমান্ড জানিয়েছে, তাদের সদস্যদের অবিচল সতর্কতার কারণে বিডিএফের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ধারাবাহিক শত্রুতাপূর্ণ সন্ত্রাসী হামলার ঢেউ সফলভাবে প্রতিহত করে যাচ্ছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান থেকে ছোড়া তৃতীয় ক্ষেপণাস্ত্রের কথা নিশ্চিত করছে তুরুস্ক
তুরুস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে তুরস্কের আকাশসীমায় ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। আল জাজিরার সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ডার্ক ইগল ক্ষেপণাস্ত্র কী?
বিশ্বজুড়ে সামরিক শক্তির ভারসাম্য রক্ষায় এক বৈপ্লবিক সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ‘ডার্ক ইগল’ (Dark Eagle Hypersonic Weapon)। সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করার পর আন্তর্জাতিক মহলে এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এটি মূলত একটি লং-রেঞ্জ হাইপারসোনিক উইপন (Long-Range Hypersonic Weapon), যা বিশ্বের যেকোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

আরব আমিরাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি ড্রোন আঘাত হেনেছে দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) তারা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৩১টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে। এমনটাই জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর তিন সদস্য নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসির
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর বা আইআরজিসি। আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।’ ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫ ইসরাইলি নিহত, আহত ২০
ইসরাইলের বেইত শেমেস এলাকায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলায় অন্তত আটজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেস এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ইসরাইলের দিকে ৩৫ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করেছে ইসরাইল। এর জবাবে আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ইসরাইলের উদ্দেশ্যে প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরাইল সামরিক বাহিনী তাদের প্রাথমিক মূল্যায়নে এমনটি জানিয়েছে বলে খবর টাইমস অব ইসরায়েলের।