ভাইরাস
হামের সংস্পর্শে এলে কী করবেন? সংক্রমণ ঠেকাতে যা করবেন

হামের সংস্পর্শে এলে কী করবেন? সংক্রমণ ঠেকাতে যা করবেন

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ (Highly contagious viral disease), যা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার ৭ থেকে ১৪ দিন পর শরীরে প্রকাশ পায়। তবে আশার কথা হলো, ভাইরাসের সংস্পর্শে আসার পরেও কিছু বিশেষ ব্যবস্থার মাধ্যমে সংক্রমণের তীব্রতা কমানো সম্ভব।

বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করলো ডব্লিউএইচও

বাংলাদেশে নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করলো ডব্লিউএইচও

চলতি বছর ভারতের পর এবার বাংলাদেশে প্রাণঘাতী নিপাহ ভাইরাস সংক্রমণের তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল (শুক্রবার, ৭ ফেব্রুয়ারি) সংস্থাটি জানায়, রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার সংস্পর্শে থাকা ৩৫ জনকে রাখা হচ্ছে পর্যবেক্ষণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও নিশ্চিত করেছে, ভ্রমণের ইতিহাস না থাকলেও কাঁচা খেজুরের রস পান করেছিলেন ওই নারী। এমন পরিস্থিতিতে বিমানবন্দরগুলোতে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা চালু করেছে এশিয়ার বিভিন্ন দেশ।

খেজুরের রস পানে ‘খামখেয়ালিপনা’, বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

খেজুরের রস পানে ‘খামখেয়ালিপনা’, বাড়াচ্ছে মৃত্যুঝুঁকি

খেজুরের কাঁচা রসের সুমিষ্ট স্বাদ পেতে শুধু মানুষই নয়, বাদুড়ও আকৃষ্ট হয়। বাদুড়ের লালা থেকেই ছড়ায় প্রাণঘাতী নিপাহ ভাইরাস, যা বাড়িয়ে দিচ্ছে মৃত্যুঝুঁকি। তবু, গ্রামাঞ্চলে এখনো অনেকেই ঝুঁকি উপেক্ষা করে নিয়মিত পান করছেন কাঁচা রস। ফলে এসব এলাকায় নিপাহ আক্রান্তের সংখ্যাও তুলনামূলকভাবে বেশি। এ অবস্থায় চিকিৎসকদের পরামর্শ, নিরাপত্তার স্বার্থে কাঁচা খেজুরের রস পান না করাই সর্বোত্তম।

আজ বিশ্ব এইডস দিবস

আজ বিশ্ব এইডস দিবস

প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব এইডস দিবস। এইচআইভি বা এইডসের কারণে প্রাণ হারানো মানুষদের স্মরনে এ দিনটি পালিত হয়। এ দিনে এইডস আক্রান্ত মানুষদের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি ও সমর্থন জানানো হয়ে থাকে।

ভয়ঙ্কর সাজ-পোশাকে মেক্সিকোতে হয়ে গেল জম্বি ওয়াক

ভয়ঙ্কর সাজ-পোশাকে মেক্সিকোতে হয়ে গেল জম্বি ওয়াক

মেক্সিকোতে হয়ে গেল জমকালো জম্বি ওয়াক। ব্যতিক্রমী এ আয়োজনে মাতে রাজধানী মেক্সিকো সিটির বাসিন্দারা। ভয়ঙ্কর সাজ-পোশাকের মাধ্যমে নিজেদের জম্বি হিসেবে উপস্থাপন করেন হাজারও ভক্ত।

২৪ ঘণ্টায় করোনায় আরো দু'জনের মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় আরো দু'জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো দু'জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৮ জন। আজ (মঙ্গলবার, ১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, চট্টগ্রামে নেই পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, চট্টগ্রামে নেই পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম

দেশে করোনা সংক্রমণ বাড়লেও চট্টগ্রামে নেই পর্যাপ্ত চিকিৎসক, পরীক্ষার কিট কিংবা টেকনিশিয়ান। তার উপর দীর্ঘদিন বেতন-ভাতা না পাওয়ায় ল্যাব কনসালটেন্ট ও অ্যাসিস্ট্যান্টরা পালন করছেন কর্মবিরতি। এতে বন্ধ রয়েছে সরকারি আরটিপিসিআর টেস্টও। পর্যাপ্ত আইসিইউ থাকার কথা বললেও চিকিৎসক সংকটের কথা বলছে স্বাস্থ্য বিভাগ।

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা

বিভিন্ন দেশে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এতে করে দেশেও যেন এই ভাইরাস ফের ছড়িয়ে না পড়তে পারে, এজন্য ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ (বুধবার, ১১ জুন) দুপুরে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর ১১ দফা নির্দেশনা পড়ে শোনান।

করোনা প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি

করোনা প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। এরইমধ্যে বন্দরের ইমিগ্রেশন ভবনের সামনে স্থাপন করা হয়েছে হেলথ ডেস্ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেডিকেল টিম কাজ করেন হেলথ ডেস্কে। আজ (বুধবার, ১১ জুন) আখাউড়া স্থলবন্দর ঘুরে এই দৃশ্য দেখা যায়।

করোনার নতুন ধরনের প্রকোপে বাড়ছে দুশ্চিন্তা

করোনার নতুন ধরনের প্রকোপে বাড়ছে দুশ্চিন্তা

দেশে করোনা সংক্রমণ আবারো শুরু হওয়ায় বাড়ছে দুশ্চিন্তা। গত ৯ দিনে দেশে ৪২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মারা গেছেন একজন। আক্রান্তদের মধ্যে চার ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিও রয়েছেন। যদিও ভাইরোলজিস্টরা বলছেন, ভাইরাসটির নতুন দু’টি ভ্যারিয়েন্টে সংক্রমণের গতি বেশি হলেও ক্ষতির মাত্রা কম।

চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড সতর্কতা

চট্টগ্রাম বিমানবন্দরে কোভিড সতর্কতা

ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গতকাল রোববার (৮ জুন) জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী; শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল থেকে ইমিগ্রেশন ও স্বাস্থ্য ডেস্কে সার্ভিলেন্স বাড়ানো হয়।

কোভিড সংক্রমণ ঠেকাতে যেসব ব্যবস্থা নিলো শাহ আমানত বিমানবন্দর

কোভিড সংক্রমণ ঠেকাতে যেসব ব্যবস্থা নিলো শাহ আমানত বিমানবন্দর

বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চট্রগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট, থার্মাল স্ক্যানারের মাধ্যমে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয়, স্পর্শকাতর পয়েন্টসমূহে মাস্ক ব্যবহারে জরুরি নির্দেশনাসহ কয়েকটি ব্যবস্থা। আজ (রোববার, ৮ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।