
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যকার অমীমাংসিত ইস্যুগুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যথাসময়েই তারেক রহমান ভারত সফর করবেন—আশা ত্রিবেদীর
যথাসময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংকালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন আলোচনার প্রয়োজন নেই: ভারতীয় হাইকমিশনার
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ভারতীয় হাইকমিশনার।

বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আত্মার’: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কেবল প্রতিবেশী রাষ্ট্রের নয়, এটি আত্মার বলে মন্তব্য করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘খাদ্যাভ্যাস, ভাষা, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বহু ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের গভীর অভিন্নতা রয়েছে।’

স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে না: ভারতীয় হাইকমিশনার
অতীত ভোলা যায় না, তবে অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে না বলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনে প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেশি।’

‘বাংলাদেশ-ভারতের মধ্যে বর্তমানে ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে’
বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে ১৩ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তবে গত দেড় বছরে দুই দেশের বাণিজ্যে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব সমস্যা দূর করে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়েছে।’

কলকাতায় ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের দুঃখপ্রকাশ
কলকাতায় অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। একই সঙ্গে নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্কের মর্যাদা বজায় রেখে সমঅধিকারের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

অভিন্ন ইতিহাস ও অংশীদারত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী
অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি দু’দেশের সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে: হাইকমিশনার ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের সুযোগ রয়েছে।