স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকার ও ভারতীয় হাইকমিশনার
স্পিকার ও ভারতীয় হাইকমিশনার | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কাসার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। দু’দেশের সংসদীয় অভিজ্ঞতা বিনিময় করে কিভাবে সংসদীয় কার্যক্রম ব্যবস্থা শক্তিশালী আরও করা যায় সে বিষয়েও আলোচনা হয় এ সৌজন্যে সাক্ষাতে।

এছাড়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা, ই-পার্লামেন্ট চালুকরণ, সংসদীয় কার্যক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার নিয়েও আলোচনা হয়।

সংসদ সদস‌্যগণকে প্রশিক্ষণ ও মূল‌্যায়নে অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও সুদৃঢ় করার আলোচনাও উঠে আসে এ সাক্ষাতে।

জেআর