দুই দফায় টেন্ডার বাতিল, থমকে আছে ডা. গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ
শরীয়তপুরের নড়িয়ার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা সেতু নির্মাণ। কাজ শুরুর ৯ বছর পরও সেই স্বপ্ন যের অধরা। দুই দফা টেন্ডার বাতিলের পর নতুন ঠিকাদার নিয়োগ দেয়া হলেও শুরু হয়নি কাজ। সেতুর অগ্রগতি মাত্র ৫০ শতাংশ। ফলে নৌকায় নদী পারাপারই ভরসা লাখো মানুষের।