ভিয়েতনাম
এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা

এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে সিঙ্গাপুর পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলেতে সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ (শুক্রবার, ২৭ মার্চ) ভিয়েতনাম থেকে সরাসরি দেশটিতে পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

ভিয়েতনামের বিপক্ষে হার; এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতেই ‘হোঁচট’

ভিয়েতনামের বিপক্ষে হার; এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতেই ‘হোঁচট’

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ ম্যাচে হারার পর আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বের চ্যালেঞ্জের আগে ঘুরে দাঁড়ানোই এখন বড় পরীক্ষা লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ‘অগোছালো’ পারফরম্যান্স; প্রত্যাশা-বাস্তবতায় কেন এই ফারাক?

অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ‘অগোছালো’ পারফরম্যান্স; প্রত্যাশা-বাস্তবতায় কেন এই ফারাক?

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শুরুটা আশাব্যঞ্জক হলেও মাঠের পারফরম্যান্সে বারবার চোখে পড়েছে অগোছালো ছাপ। টিম বন্ডিংয়ের ঘাটতি, আক্রমণে তাড়াহুড়ো সব মিলিয়ে প্রত্যাশা আর বাস্তবতার মাঝে তৈরি হয়েছে স্পষ্ট ব্যবধান— এমনটাই মনে করেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এছাড়া এশিয়ানকাপ বাছাইপর্বের সিঙ্গাপুর ম্যাচের আগে দলের কৌশল বাতলে দিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক।

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা

ইংল্যান্ড থেকে আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) ভিয়েতনামের হ্যানয়ে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা দেওয়ান চোধুরী। আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে এখন পূর্ণ দল নিয়ে প্রস্তুতি নিচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা।

ঈদের আমেজেও থেমে নেই ফুটবল, তিন দেশে তিন দল

ঈদের আমেজেও থেমে নেই ফুটবল, তিন দেশে তিন দল

ঈদের আমেজের মধ্যেই বাংলাদেশের ফুটবলে এখন ব্যস্ততার ছড়াছড়ি। জাতীয় দল অবস্থান করছে ভিয়েতনামের হ্যানয়ে, আর অনূর্ধ্ব-২০ দল মালদ্বীপের মালেতে এবং নারী দল থাইল্যান্ডের ব্যাংককে; সবাই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে।

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের স্কোয়াড ঘোষণা, ফিরেছেন চার ফুটবলার

সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের স্কোয়াড ঘোষণা, ফিরেছেন চার ফুটবলার

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ম্যাচের জন্য আজ (শুক্রবার, ২০ মার্চ) ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। স্কোয়াডে নেই কোনো নতুন মুখ। দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।

ইরান ইস্যুতে উত্তাল ওয়াশিংটন: ট্রাম্পকে রোখার প্রচেষ্টায় ব্যর্থ মার্কিন সিনেট

ইরান ইস্যুতে উত্তাল ওয়াশিংটন: ট্রাম্পকে রোখার প্রচেষ্টায় ব্যর্থ মার্কিন সিনেট

ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা সামরিক হামলা চালানোর ক্ষমতা সীমিত করার একটি বড় প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল (বুধবার, ৪ মার্চ) ভোটাভুটির পর এই প্রস্তাবটি খারিজ হয়ে যায়। এর মাধ্যমে ইরানের সঙ্গে চলমান ক্রমবর্ধমান সংঘাতের মুখে প্রেসিডেন্টের একচ্ছত্র যুদ্ধ ক্ষমতার ওপর আইনপ্রণেতাদের নিয়ন্ত্রণের প্রথম বড় ধরনের পরীক্ষাটি ব্যর্থ হলো।

জুনের উইন্ডোতে প্রতিপক্ষের খোঁজে বাংলাদেশ; ১২টি দেশে বাফুফের চিঠি

জুনের উইন্ডোতে প্রতিপক্ষের খোঁজে বাংলাদেশ; ১২টি দেশে বাফুফের চিঠি

মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুধু মার্চের উইন্ডো নয়, জুনে প্রতিপক্ষ খুঁজতে এরই মধ্যে ওশেনিয়া এবং মধ্য এশিয়ার মধ্যে ১২টি দেশকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)— এমনটাই জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। এছাড়া জুনে বাংলাদেশ ক্যাম্পে যোগ দিতে পারেন দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা সুলিভান ব্রাদার্স।

সাফ ও এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি শুরু

সাফ ও এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ ফুটবল দলের প্রস্তুতি শুরু

সেরা দল ও দীর্ঘ প্রস্তুতি নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভিয়েতনাম গিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ জাতীয় ফুটবল দল। তবে প্রত্যাশা পূরণ করতে পারেনি দলটি। আসছে সাফ ও এশিয়ান গেমসে ভালো করার লক্ষ্যে বয়সভিত্তিক দলটিকে নিয়ে আগেভাগেই কাজ শুরু করতে বাফুফেকে প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি আগেই কোচিং স্টাফ নির্ধারণ করার কথা বলেছেন টিম ম্যানেজার শাহিন হাসান।

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই: সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই: সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ৬৯ মিনিটে বাংলাদেশের হয়ে মধুর প্রতিশোধের শুরুটা করে ফাহমিদুল ইসলাম। ডি বক্সের বাইরে থেকে ফাহমিদুল ইসলামের লম্বা শট সরাসরি গোলরক্ষককে ভেদ করে জাল কাপালে বাংলাদেশ মাতে আনন্দে।

হার দিয়ে শুরু অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাইপর্ব শুরু বাংলাদেশের

হার দিয়ে শুরু অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাইপর্ব শুরু বাংলাদেশের

হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। গতকাল (বুধবার, ৩ সেপ্টেম্বর) ভিয়েত ত্রি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ 'সি'-এর ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলের হার বরণ করতে হয়েছে বাংলাদেশকে।

শক্তিশালী টাইফুন কাজিকি ধেয়ে আসছে ভিয়েতনাম ও চীনের দিকে

শক্তিশালী টাইফুন কাজিকি ধেয়ে আসছে ভিয়েতনাম ও চীনের দিকে

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি। টাইফুনটি ভিয়েতনাম ও চীনের দিকে ধেয়ে আসছে বলে জানায় আবহাওয়া বিভাগ। আজ (সোমবার, ২৪ আগস্ট) সন্ধ্যা নাগাদ টাইফুনটি উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভিয়েতনামের আবহাওয়া বিভাগ।